Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • রাষ্ট্রীয় ব্যর্থতার ভয়ংকর নজির ! অব্যবস্থাপনা, অদক্ষতা, দখল-দুর্নীতিতে বাড়ছে লাশের সংখ্যা, আহতের চিৎকার

রাষ্ট্রীয় ব্যর্থতার ভয়ংকর নজির ! অব্যবস্থাপনা, অদক্ষতা, দখল-দুর্নীতিতে বাড়ছে লাশের সংখ্যা, আহতের চিৎকার

Online Desk জুলাই 22, 2025
Crash.jpg

সাদ্দাম হোসেন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য শিশুর প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনা পরবর্তীতে অথর্ব-অবৈধ ইউনূস সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, চিকিৎসাকেন্দ্রগুলোর দখল ও দুর্নীতির কারণে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলো জাতি।

আহত শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা প্রদানে পুরো রাষ্ট্রযন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। চিকিৎসার অপ্রতুলতা, চিকিৎসাদানে বিঘ্ন সৃষ্টি, রাজনৈতিক নেতাদের শোডাউন, পর্যাপ্ত রক্ত সংগ্রহে ব্যর্থতা প্রভৃতি কারণে লাশের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, ক্ষতির পরিমাণ অপরিমেয় হচ্ছে। আহত শিশু ও তার অভিভাবকের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হচ্ছে।

এদিকে নিহত শিশুর সংখ্যা গোপন, সঠিক তথ্য প্রকাশ করায় শিক্ষার্থীদের উপর হামলা, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধাদান, সংবাদমাধ্যমের উপর বিধিনিষেধ আরোপ, শিশুদের মা-বাবা-ভাই-বোনদের সাথে অমানবিক আচরণ মানুষের শোক-উদ্বেগকে অসহনীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে।

আওয়ামী লীগ সরকার সংকট মোকাবেলায় ধারাবাহিক ভাবে দক্ষতার পরিচয় দিয়েছে। দূর্যোগ, দূর্ঘটনা কিংবা কোভিড মোকাবেলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শিতা ও গণমুখী সৃজনশীল প্রয়াস তাকে জনগণের বিশ্বস্ত ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে পরিণত করেছিল। অথচ আজ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ আহত শিশুদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কিন্তু পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তার মাধ্যমে সেখানে সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি রক্তখেকো ইউনূস। চিকিৎসাকেন্দ্রগুলোকে রাজনৈতিক কার্যালয়, রিসোর্ট, অফিস বানিয়ে, দখল-দুর্নীতি করে, চিকিৎসকদের হামলা-মামলা করে, কর্মজীবন কেড়ে নিয়ে দেশের স্বাস্থ্যখাতকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে।

এরূপ বিভীষিকাময় পরিস্থিতিতেও হামলায় মৃত্যুর শঙ্কাকে উপেক্ষা করে ছাত্রলীগের কর্মীরা ছুটে গেছে রক্ত দিতে। নিজে আহত হয়েও শিশুদের রক্ত দিয়েছে, অভিভাবকদের তথ্য দিয়েছে, সেবা দিয়ে পাশে থেকেছে। এটি আমাদের শক্তি। এই শক্তি দিয়েই আমরা বাংলাদেশকে আবারও সকল শিশুর জন্য নিরাপদ বাসস্থানে পরিণত করবো।

Post Views: 132

Continue Reading

Previous: ২১ জুলাই শহিদ দিবসের সভায় গরমে অসুস্থ তৃণমূলের চার জনপ্রতিনিধি, হাসপাতালে ভর্তি মদন মিত্র
Next: বাংলাদেশ দুর্ঘটনায় শোকস্তব্ধ তারকারা! সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ জয়া আহসান, চঞ্চল চৌধুরিদের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.