Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্থলবন্দর দিয়ে পোশাক-সহ একাধিক পণ্য বাংলাদেশ থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত

স্থলবন্দর দিয়ে পোশাক-সহ একাধিক পণ্য বাংলাদেশ থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত

Online Desk মে 18, 2025
rmg.jpg

ওঙ্কার ডেস্ক: রেডিমেড পোশাক-সহ একাধিক পণ্য স্থল বন্দর দিয়ে ভারতে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে, ভারতের মধ্য দিয়ে নেপাল এবং ভুটানের উদ্দেশ্যে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই ধরনের বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
১৭ মে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ থেকে সকল ধরণের রেডিমেড পোশাক আমদানি কোনও স্থলবন্দর দিয়ে করা যাবে না। তবে কেবল নব সেবা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়েই এই আমদানি অনুমোদন করা হবে। বাংলাদেশ থেকে ফল বা ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয় আমদানি; প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য; তুলো এবং সুতির বর্জ্য; প্লাস্টিক এবং পিভিসি পণ্য; কাঠের আসবাবপত্র, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনও ল্যান্ড কাস্টমস স্টেশন ও ইন্টিগ্রেটেড চেক পোস্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ির ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
অবশ্য মাছ আমদানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে বন্দরের নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

অন্য দিকে, ভারতের এই সিদ্ধান্তে প্রভাব পড়বে বাংলাদেশের রফতানি বাণিজ্যে। প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫৭ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়েছিল। যার মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই ছিল বেশি।

Post Views: 261

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি, সাময়িক স্বস্তি বঙ্গবাসীর
Next: ‘স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে গিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত’: শাহ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.