Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশ- ভারত উত্তেজনা,বিপর্যস্ত উত্তরবঙ্গের পর্যটন পরিষেবা

বাংলাদেশ- ভারত উত্তেজনা,বিপর্যস্ত উত্তরবঙ্গের পর্যটন পরিষেবা

Online Desk ডিসেম্বর 5, 2024
20241205_154235.jpg

ওঙ্কার ডেস্ক:বাংলাদেশে অশান্তির প্রভাব ভারতের পর্যটন ব্যাবস্থায় ,মাথায় হাত শিলিগুড়ির বাসমালিক ও হোটেল মালিকদের।
বাংলাদেশে অশান্তির জেরে কার্যত বন্ধের মুখে ঢাকা শিলিগুড়ি বাস সার্ভিস। বাস মালিকেরা জানান, যেখানে গত আগস্ট মাসে বাস পুরো ভর্তি থাকত, সেখানে এখন ১ -২ জন যাত্রীও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার সাহস পাচ্ছে না কোন ভারতীয় এবং বাংলাদেশ থেকেও এই মুহূর্তে কোন পর্যটক আসছেন না।এছাড়া এই মুহূর্তে ভারতে আসার জন্য ভিসা পাচ্ছে না কোন বাংলাদেশীও, শুধুমাত্র চিকিৎসা ও শিক্ষার জন্য ভিসা পাওয়া গেলেও তাতেও যাত্রী সংখ্যা বাড়ছে না, যে কারণে গোডাউনে বসেই থাকছে বেশিরভাগ বাস। আগে যেখানে টিকিট নিয়ে কাড়াকাড়ি হত, এখন সেখানে পাঁচদিন অপেক্ষা করেও মিলছে না ৪-৫ জনের বেশী যাত্রী। ঢাকা থেকে শিলিগুড়ির মধ্যে চলা বাস কোম্পানির এক কর্মচারী জানিয়েছেন – ‘বাংলাদেশের পরিস্থিতির জন্য প্যাসেঞ্জার হচ্ছেই না, দুই একজন নিয়ে তো বাস চালানো সম্ভব না। ভারত সরকার ভিসা দিচ্ছেন না, ভিসা না দিলে কিভাবে বাস চলাচল স্বাভাবিক হবে? আমরা চাইছি ভারত সরকার ফের ভিসা দেওয়া শুরু করুক, এতে আমাদের বাস পরিষেবা চালু হবে। তিনি আরও বলেন , ‘তিনজন কর্মী কাউন্টারে কাজ করি। কাউন্টার চালাতে খরচ রয়েছে। এমন চললে তো কাউন্টারের ঝাঁপ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’
অন্যদিকে মাথায় হাত পড়েছে হাসমি চক, মহাত্মা গান্ধি চক, জংশন, মাল্লাগুড়ি, বিধান মার্কেট অঞ্চলে থাকা হোটেল মালিকগুলির।তারা জানিয়েছেন ‘সরকার পতনের পর বাংলাদেশের নাগরিকদের যাতায়াত শিলিগুড়িতে একেবারে কমে গিয়েছে।’ আরো জানিয়েছেন, যারা আগের থেকে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন তারাও ফিরে যাচ্ছেন বর্তমানে চলা ভারত বাংলাদেশের সীমান্তে চলা উত্তপ্ত পরিস্থিতির কারণে।যার জেরে প্রায় বন্ধের মুখে পড়েছে হোটেল গুলি।

Post Views: 98

Continue Reading

Previous: শান্তি সেনা বাংলাদেশে নয়, ভারতে পাঠানো উচিতঃ মমতার মন্তব্য নিয়ে খোঁচা ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টার
Next: ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচারের অভিযোগে ধৃত ৫

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.