Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সেনা ও সরকারের বিরোধ চরমে, পদত্যেগ করতে পারেন ইউনূস !

সেনা ও সরকারের বিরোধ চরমে, পদত্যেগ করতে পারেন ইউনূস !

Online Desk মে 23, 2025
WhatsApp Image 2025-05-23 at 10.45.32 AM

ওঙ্কার ডেস্ক : পদত্যাগ করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। এমন গুঞ্জন প্রবল ভাবে ছড়িয়েছে বাংলাদেশে। তা আরও জোরাল হয় যখন বৃহস্পতিবার ইউনূসের বাসভবেন দেখা করতে যান জাতীয় নাগরিক কমিটির নেতা নাহিদ ইসলাম। ইউনূসের পদত্যেগের গুঞ্জন কানে আসায় তিনি পৌঁছে গিয়েছিলেন দেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার বাসভবন যমুনায়। সেখান থেকে বেরিয়ে এসে নাহিদ দাবি করেছেন, পদত্যেগের কথা ভাবছেন সরকারের প্রধান। বিবিসি এই খবর প্রকাশ করেছে। এমন একটা সংকট দেখা দিতে পারে তা নিয়ে আগেই বিশ্লেষণ করেছে ওঙ্কার বাংলা। বৃহস্পতিবার ওঙ্কার বাংলার ডিজিটাল ও পোর্টাল নিউজে তা প্রকাশ পেয়েছে।

ইউনূসের আগমনকে যে বাংলাদেশের সেনাবাহিনী ভালো চোখে দেখেনি তা প্রথম থেকেই আঁচ করা যাচ্ছিল। সংস্কারমূলক কাজের নামে ইউনূস একের পর এক যে সব কাজ করে চলছিলেন তা মানতে পারছিল না বাংলাদেশ সেনা। তার উপর নানান ছুতোয় যে ভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস জাতীয় নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাচ্ছে তাতে বোধ হয় ধৈর্যের বাঁধ ভাঙছে বাংলাদেশ সেনাবাহিনীতে। নানান ইস্যুতে মতবিরোধ এখন তুঙ্গে। এমন অবস্থায় জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করছেন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “গত ন’মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন”। এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন।

এমনিতেই বার বার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের বিরোধিতায় নেমেছে বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন, “অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে ইউনূস সরকার”। এবার সেনাপ্রধান আরও এক ধাপ এগিয়ে ইউনুসের সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে”। সেনাপ্রধানের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। ঢাকার ‘সেনা দরবারে’ উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার বলেছেন, জানুয়ারি ২০২৬-এর মধ্যে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে সেনাবাহিনী। তাঁর কথায়, “ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়”। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনাপ্রধানের এই মন্তব্য মহম্মদ ইউনুস সরকারের জন্য অশনি সঙ্কেত। প্রশ্ন উঠছে, তাহলে কি সেনা অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশে ?

Post Views: 310

Continue Reading

Previous: জ্যোতির বিশাল খরচ জোগাত বিদেশের সংস্থাও ! রহস্য কি, খতিয়ে দেখছে হরিয়ানা পুলিশ
Next: কেরলে কোভিড আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু, অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮২

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.