Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ইরান যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, বাংলাদেশে ‘এনার্জি লকডাউন’!

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, বাংলাদেশে ‘এনার্জি লকডাউন’!

Online Desk এপ্রিল 3, 2026
tarek.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। যার রেশ পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতির মোকাবিলায় আংশিক এনার্জি লকডাউনের সিদ্ধান্ত নিল বাংলাদেশের বিএনপি সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের কাজ কর্ম চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। তা এক ঘন্টা এগিয়ে আনা হল। এ ছাড়া জনানো হয়েছে, বাজারের দোকানপাট, শপিং মল বন্ধ করে দিতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে। তারেক রহমান সরকারের তরফে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিয়ে বা উৎসবে কোনো আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া সরকারের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাস সরকারি খরচ কমাতে নতুন কোনো গাড়ি, নৌযান বা আকাশযান এবং কম্পিউটার কেনা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ কমানো হয়েছে ৫০ শতাংশ। বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের ব্যয় কমানো হয়েছে। যার পরিমাণ ৩০ শতাংশ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে ইরানের উপর হামলা চালালে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হন। পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইরান। প্রত্যাঘাত করা হয় ইজরায়েলের ভূখণ্ডেও। যুদ্ধের কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয় তেহজরান। যে প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল পরিবহন করা হত।

Post Views: 138

Continue Reading

Previous: থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলা পাকিস্তানে; নিহত ৫
Next: ২০২৪ সালের ভোট নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.