Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলা পাকিস্তানে; নিহত ৫

থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলা পাকিস্তানে; নিহত ৫

Online Desk এপ্রিল 3, 2026
blast.png

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। এই হামলার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাকিস্তান প্রশাসনের প্রাথমিক অনুমান পাকিস্তানের সশস্ত্র গোষ্টী তেহরিক-ই তালিবান পাকিস্তান এই হামলার নেপথ্যে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বান্নু জেলার ডোমেল এলাকায় একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সোজা ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে প্রবল বিস্ফোরণ ঘটে এবং গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের অভিঘাতে পুলিশ স্টেশন সংলগ্ন বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলির শব্দও শোনা যায়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
এই ঘটনায় অন্তত চারজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষ আহত হয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এটি পরিকল্পিত জঙ্গি হামলা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ায় এই ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Post Views: 106

Continue Reading

Previous: প্রশাসনে রদবদল করেও অশান্তি রুখতে পারল না কমিশন, ভর্ৎসনার মুখে পুলিশ
Next: ইরান যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, বাংলাদেশে ‘এনার্জি লকডাউন’!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.