Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ইউনুসের বাংলাদেশে ফের মাজারে হামলা, উন্মত্ত জনতা করল অগ্নিসংযোগ

ইউনুসের বাংলাদেশে ফের মাজারে হামলা, উন্মত্ত জনতা করল অগ্নিসংযোগ

Online Desk মার্চ 17, 2025
fire-bd.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আসার পর থেকে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। কখনও সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা তো কখনও আবার মাজার ভাঙচুর করা হয়েছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার সেই ঘটনায় এখনও রাশ টানতে পারেনি। তা ফের একবার প্রমাণিত হল রবিবার বরগুনার আমতলী উপজেলায় ‘ইসমাইল শাহ বাবার’ মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়। মাজারে বার্ষিক ওরস চলাকালীন এই হামলা চলে বলে জানা গিয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার মধ্যরাতে বরগুনার আমতলী উপজেলার বটতলা সড়কের পাশে ‘ইসমাইল শাহ বাবার’ মাজারে একদল উন্মত্ত জনতা লাঠিসোটা নিয়ে ভাঙচুর চালায়। মাজারের বিভিন্ন আসবাব, ঘরের টিন ও দেয়ালের ইট খুলে ফেলার পাশাপাশি চালানো হয় লুটপাট। শুধু ভাঙচুর করে ক্ষান্ত হয়নি তারা। এক সময় মাজারে অগ্নিসংযোগ করে। দাউদাউ করে জ্বলতে থাকে মাজার। ‘তৌহিদি জনতা’ নাম নিয়ে এমন হামলার ঘটনায় কার্যত অশান্তির পরিবেশ তৈরি হয় এলাকায়। ‘ইসমাইল শাহ বাবার’ মাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘রাত ১২টার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে আড়াই থেকে ৩০০ লোক মাজারে হামলা করে। পরে তারা মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা রান্না করা খিচুড়ি ফেলে দেন।’

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে বলেন, ‘দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্তে পুলিশকে নির্দেশ দিয়েছি।’

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস উইং জানিয়েছিল, গত ৪ আগস্টের পর থেকে ওই সময় পর্যন্ত বাংলাদেশে ৪০টি মাজারে ৪৪ বার হামলা চালানো হয়েছে। সেই হামলাগুলির মধ্যে মাজার ও দরগাহে ভাঙচুর, ভক্তদের ওপর হামলা, সম্পত্তি লুট এবং আগুন লাগানোর মতো ঘটনা রয়েছে। সরকার বদল হলেও বাংলাদেশে অশান্তি কবে থামবে সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

Post Views: 117

Continue Reading

Previous: এক সপ্তাহে ৩০০ এর বেশি খুন, সন্ত্রাসে ছিন্নভিন্ন হওয়ার পথে পাকিস্তান?
Next: মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা শিকার অভিনেত্রী অদ্রিজা রায়

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.