Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • অনুগামীদের পথে বসিয়ে দেশ ছাড়লেন হাসিনা

অনুগামীদের পথে বসিয়ে দেশ ছাড়লেন হাসিনা

Online Desk আগস্ট 5, 2024
sheikh-hasina.png

সুমিত চৌধুরী : প্রবল গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন হাসিনা। সোমবার ১:৩৫ মিনিট নাগাদ পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। তারপরই সামরিক বিমান করে দেশ ছাড়েন। প্রাথমিক গন্তব্য ছিল ত্রিপুরা হয়ে দিল্লি।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতির কথা জানিয়েছে। সেনাপ্রধান সমস্ত রাজনৈতিক দল এবং জনসাধারণের সহযোগিতা চেয়েছেন। সেনাপ্রধান যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে, প্রত্যাশিতভাবে তাতে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছিল না।
সোমবার ঢাকা মার্চ তথা গণভবন অভিযানের ডাক ছিল। লক্ষ লক্ষ ছাত্র যুব এবং জনতা এদিন সকাল থেকে ঢাকা শহরে ঢুকতে শুরু করে। ঢাকা অবরুদ্ধ হয়ে যায়।
মূলত সামরিক বাহিনীর কাছ থেকে পরিস্থিতি সম্বন্ধে অবগত হবার পরই হাসিনা পদত্যাগ করবার সিদ্ধান্ত নেন। অসমর্থিত সূত্রের খবর, সেনাবাহিনীর থেকেও চাপ ছিল পদত্যাগ করবার জন্য।
হাসিনা পদত্যাগ করবার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরই রাস্তায় রাস্তায় পুলিশ ব্যারিকেড ছড়িয়ে দিতে শুরু করে। সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যেতে দেখা যায়।
নতুন করে ব্রডব্যান্ড পরিষেবা চালু হতে শুরু করে। তারপরই ঘোষণা আসে যে শেখ হাসিনা পদত্যাগ করছেন। সামরিক কর্তা সাংবাদিক সম্মেলন করবেন।
শেখ হাসিনা দেশ ছাড়াতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জলে পড়েছেন। তারা এখন আন্দোলনকারী ছাত্র যুবদের হামলার মুখে। কোথাও কোথাও জামাত-শিবির আক্রমণ সংঘটিত করছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে গণভবন জনতা দখলে। ঢাকা সমেত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে। জনতার ক্রোধের বিস্ফোরণ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন কিভাবে সামলান, সেটাই দেখবার।

Post Views: 97

Continue Reading

Previous: উত্তপ্ত পরিস্থিতি ওপার বাংলায়,এপারে ঢুকছেন বাংলাদেশীরা
Next: হাসিনার পদত্যাগের পরই মিমসের বন্যা সোশ্যাল মিডিয়ায়

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.