Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘দেশে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন’! ইউনুসকে কাঠগড়ায় তুলল বিএনপি

‘দেশে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন’! ইউনুসকে কাঠগড়ায় তুলল বিএনপি

Online Desk মার্চ 8, 2025
yunus-fakhrul.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সঙ্গে মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন।’ এমনটাই অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নারী দিবসের আগের দিন শুক্রবার তিনি এমন মন্তব্য করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মহম্মদ ইউনুস সরকারের আমলে মহিলাদের অবস্থা যে ভালো নয়, তা সেদেশের রাজনৈতিক দলের কথায় স্পষ্ট।

ঠিক কী বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। যা নারীদের সংবিধানস্বীকৃত অধিকার।’ সেই সঙ্গে নারী নির্যাতন-সহ ‘সার্বিক নৈরাজ্যকর’ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হাতে দমন করে দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তিনি।
নারীর উপর নির্যাতনের প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা টেনেচেন ফখরুল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। বিচার না হওয়ার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে। এখনও সেই পরিস্থিতিই চলছে।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন তিনি। হাসিনার পর বাংলাদেশের দায়িত্ব নেয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।

Post Views: 120

Continue Reading

Previous: বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার সাক্ষ্য নেবে বাংলাদেশের তদন্ত কমিশন
Next: দেশপ্রিয়তে নারীদিবসে কার রেলি

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.