Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘অপারেশন ডেভিল হান্ট’, বাংলাদেশে ১৪ দিনে গ্রেফতার ৭ হাজারের বেশি

‘অপারেশন ডেভিল হান্ট’, বাংলাদেশে ১৪ দিনে গ্রেফতার ৭ হাজারের বেশি

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
operation-devil-hunt.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রশাসনের তরফে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এখনও পর্যন্ত গত ১৪ দিনে সাত হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও।
সমালোচকদের মতে, কেবলমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করতে এই অভিযান শুরু করেছে মহম্মদ ইউনুসের পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকেই এই অভিযান শুরু করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধরপাকড়। ঠিক কত জনকে এখনও পর্যন্ত এই অভিযানে ধরা হয়েছে সেই বিষয়ে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মোট সাত হাজার ৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু শুক্রবার গ্রেফতার করা হয়েছে ৪৬১ জনকে।
গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছেন শেখ হাসিনা। ভারত থেকে তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ঘোষণা করতেই গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির বাড়ির উদ্দেশে মিছিল করে যায়। ওই দিন রাত থেকেই শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটিতে ভাঙচুর শুরু করে জনতা। করা হয় অগ্নি সংযোগও। সেই ঘটনার তিন দিন পরেই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Post Views: 105

Continue Reading

Previous: ছবি তোলার অছিলায় চুমুর চেষ্টা পুনম পাণ্ডেকে, নেটপাড়ায় ভাইরাল ভিডিও
Next: ৬০ কোটি টাকা খোরপোশে বিবাহ বিচ্ছেদ যুজবেন্দ্র-ধনশ্রীর, কারণ কি শ্রেয়স ? তুঙ্গে জল্পনা

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.