Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • সোমবার বাংলাদেশে সহিংসতার বলি ১৩৫

সোমবার বাংলাদেশে সহিংসতার বলি ১৩৫

Online Desk আগস্ট 6, 2024
Bangladesh-0508.png

আল সাদি,ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে শেষমেষ গতকাল সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করেই তিনি দেশ ছেড়েছেন। আর এ কারণে গতকালই দেশের পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে।

শেখ হাসিনার পদত্যাগের পরও শান্ত হয়নি দেশ। বরং আরও যেন উত্তাল হয়ে উঠেছে। একের পর এক সংঘাতে সারাদেশে শতাধিক মৃত্যুর খবরও পাওয়া গেছে। পুলিশের গুলি, গণপিটুনি ও অগ্নিসংযোগে অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন।

আগের দিন, রোববার, আওয়ামী লীগের সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কারণে পুলিশের গুলিতে অন্তত ৯৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার রাজধানীর উপকণ্ঠে সাভার ও ধামরাই এলাকায় পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

পুলিশ টিয়ারশেল ও বুলেট নিক্ষেপ করলে আরো ৫০ জন আহত হয়। গুলিবিদ্ধদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বেসামরিক পোশাকধারী ব্যক্তিদের বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পরে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। উত্তরা পূর্ব থানা থেকে গুলি ছোড়া হয়। এর প্রতিক্রিয়ায় শত শত বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়।

Post Views: 93

Continue Reading

Previous: বাংলাদেশের দ্বাদশ সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Next: সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার ৫ স্বজনসহ নিহত ১৪

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.