Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় বাংলাদেশে বাড়ছে অশান্তি, সীমান্তের ৩০ জেলায় পুলিশকে সতর্ক থাকার বার্তা পুলিশের

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় বাংলাদেশে বাড়ছে অশান্তি, সীমান্তের ৩০ জেলায় পুলিশকে সতর্ক থাকার বার্তা পুলিশের

Online Desk নভেম্বর 25, 2026
hasina.jpg

ওঙ্কার ডেস্ক: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে উত্তপ্ত হচ্ছে ওপার বাংলা। দেশের বিভিন্ন প্রান্তে ফের সংগঠিত হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিক্ষোভ, মিছিল এবং পথ অবরোধকে কেন্দ্র করে প্রতিদিনই অশান্তির খবর সামনে আসছে। এই ঘটনাগুলির পিছনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভূমিকা রয়েছে বলে দাবি বাংলাদেশের পুলিশের। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশকর্তারা। তাই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মাদক, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রীর পাচার বন্ধ করতে নিয়মিত টহল দিচ্ছেন জওয়ানরা। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ রুখতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেও সতর্ক করেছে ভারত। এবার বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির প্রেক্ষিতে সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিজিবি। বাংলাদেশের আশঙ্কা, শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁদের একাংশ গোপনে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে অশান্তি ছড়াতে পারেন। এই সম্ভাবনাকে মাথায় রেখেই সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলির পুলিশকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পুলিশের আইজিপি মোহাম্মদ আলি হোসেন ফকির। পুলিশ সদর দফতর থেকে আয়োজিত ওই বৈঠকে মোট ৩০টি সীমান্তবর্তী জেলার আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকায় নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। অবৈধভাবে মানুষ পারাপারে সাহায্যকারী দালালদের উপরেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে কোনওভাবেই আগ্নেয়াস্ত্র পাচার না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট পুলিশকর্তাদের।

Continue Reading

Previous: খাস্তা ও মুচমুচে ঠেকুয়া তৈরির সহজ রেসিপি: ঘরোয়া উপকরণেই মিলবে দোকানের মতো স্বাদ
Next: রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, বিস্ফোরক অভিযোগ শ্বশুরবাড়ির

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.