Skip to content
নভেম্বর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, বিস্ফোরক অভিযোগ শ্বশুরবাড়ির

রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, বিস্ফোরক অভিযোগ শ্বশুরবাড়ির

Online Desk নভেম্বর 25, 2026
1789191842_rekha-1.jpg

ওঙ্কার ডেস্ক: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কীভাবে মারাত্মক কীটনাশক প্রবেশ করল, তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক শত্রুতা, নাকি পারিবারিক বিবাদ? ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এবার এই ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেন বিধায়কের দিদি রেবা নস্কর। মঙ্গলবার তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রেবা নস্করের কথায়, তাঁর বোনের অসুস্থতার পিছনে কোনও পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। দলের কেউ, নাকি পরিবারের কোনও সদস্য, তা নিয়েও মুখ খোলেননি রেবা। তাঁর দাবি, রেখা বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তাঁর এই স্বভাবের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। রেবা বলেন, বোনের পাশে সব সময় থাকেন তিনি। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তাঁর সঙ্গে সকালে কথাও হয়েছে। বর্তমানে রেখার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাড়িতে কখনও ঘাস মারার কীটনাশক রাখা ছিল বলে তাঁর মনে পড়ে না বলেও জানিয়েছেন রেবা।

এদিকে, এই ঘটনায় সম্পূর্ণ অন্য সুর শোনা গেল রেখার শ্বশুরবাড়িতে। সন্দেশখালির পাত্রপাড়ায় বসে বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁর শ্বশুর ধীরেন পাত্র। তাঁর দাবি, বিধায়ক হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন রেখা। ভোটের পর থেকে তিনি আর সেখানে থাকেন না বলেও অভিযোগ। ধীরেনের বক্তব্য, সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই রেখার পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর তাঁদের সঙ্গে আর যোগাযোগ রাখেননি তিনি। এমনকি পরিবারের খোঁজখবরও নেন না বলে অভিযোগ করেছেন তিনি।

Continue Reading

Previous: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় বাংলাদেশে বাড়ছে অশান্তি, সীমান্তের ৩০ জেলায় পুলিশকে সতর্ক থাকার বার্তা পুলিশের
Next: ‘মারাত্মক ভুল করেছি’, এনভিডিয়ায় ফিরেই স্বীকারোক্তি জেনসেন হুয়াংয়ের!

সম্পর্কিত গল্প

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026

You may have missed

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.