Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘মারাত্মক ভুল করেছি’, এনভিডিয়ায় ফিরেই স্বীকারোক্তি জেনসেন হুয়াংয়ের!

‘মারাত্মক ভুল করেছি’, এনভিডিয়ায় ফিরেই স্বীকারোক্তি জেনসেন হুয়াংয়ের!

Online Desk নভেম্বর 25, 2026
huang.jpg

ওঙ্কার ডেস্ক: পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরেছেন জেনসেন হুয়াং। আর দায়িত্ব ফিরে পেয়েই নিজের আচরণ নিয়ে প্রকাশ্যে অনুশোচনা করলেন তিনি। সংস্থার কর্মীদের সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করেছেন এনভিডিয়ার সিইও। জানিয়েছেন, তাঁর আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য ছিল না। কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমি মারাত্মক ভুল করেছি।’ শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন প্রায় দেড় ঘণ্টা করে থেরাপিও নিচ্ছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার সদর দফতরে কর্মীদের সামনে নিজের আচরণের জন্য ক্ষমা চান হুয়াং। তিনি স্বীকার করেন, সংস্থার আচরণবিধি ভেঙেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ওই আচরণবিধির একটি বড় অংশ নিজেই তৈরি করেছিলেন তিনি। নিজের ভুলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এনভিডিয়ার প্রধান। তাঁর কথায়, লরির বিশ্বাস ভেঙেছেন তিনি। কষ্ট দিয়েছেন নিজের সন্তানদেরও। একই সঙ্গে তাঁর আচরণে সংস্থার কর্মীরাও আঘাত পেয়েছেন বলে স্বীকার করেন হুয়াং। এদিকে, পদত্যাগের পর ফের তাঁর প্রত্যাবর্তন ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও মুখ খুলেছেন তিনি। সমালোচকদের একাংশের দাবি ছিল, রাজনৈতিক চাপের কারণেই তাঁকে ফের সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি এই সিদ্ধান্তের ফলে হুয়াং কার্যত এনভিডিয়ার নিয়মকানুনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছিল।

তবে এই অভিযোগ মানতে নারাজ হুয়াং। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন, তাঁকে পুনরায় দায়িত্বে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থার পরিচালন পর্ষদ বা বোর্ড। সমস্ত দিক খতিয়ে দেখা এবং পরিস্থিতি পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও স্বীকার করেছেন তিনি। হুয়াং জানিয়েছেন, ট্রাম্প বোর্ডকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কোনও হুমকি নন। পাশাপাশি আরও একবার সুযোগ পাওয়ার যোগ্য বলেও তাঁর পক্ষে মত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Continue Reading

Previous: রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, বিস্ফোরক অভিযোগ শ্বশুরবাড়ির
Next: শীতের পোশাকে রঙের সঠিক নির্বাচন: গায়ের রং অনুযায়ী ফ্যাশন টিপস

সম্পর্কিত গল্প

Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
manhole.jpg

একজনকে বাঁচাতে নেমে মৃত্যু ৩ জনের! হায়দরাবাদে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৩ সাফাইকর্মীর

Online Desk নভেম্বর 26, 2026
1200-675-27152581-913-27152581-1784104220454.jpg

ডিলিমিটেশন বিল নিয়ে মোদি সরকারের পাশে শরদ পওয়ার? সমর্থনের ইঙ্গিত সুপ্রিয়া সুলের

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.