Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ডিলিমিটেশন বিল নিয়ে মোদি সরকারের পাশে শরদ পওয়ার? সমর্থনের ইঙ্গিত সুপ্রিয়া সুলের

ডিলিমিটেশন বিল নিয়ে মোদি সরকারের পাশে শরদ পওয়ার? সমর্থনের ইঙ্গিত সুপ্রিয়া সুলের

Online Desk নভেম্বর 26, 2026
1200-675-27152581-913-27152581-1784104220454.jpg

ওঙ্কার ডেস্ক: ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বড়সড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। বিরোধী শিবিরে থেকেও এবার কেন্দ্রের প্রস্তাবিত বিলকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিল না শরদ পওয়ারের এনসিপি। দলের সাংসদ তথা শরদকন্যা সুপ্রিয়া সুলে জানিয়ে দিলেন, বিলটি দেশের স্বার্থে হলে সমর্থন জানাতে আপত্তি নেই তাঁদের। তাঁর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপির পাশে দাঁড়াতে পারে শরদ পওয়ারের দল। এমনকী, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শরদ পওয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও জল্পনা রয়েছে। এর মধ্যেই আসন পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিয়া সুলের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সুপ্রিয়া সুলের বক্তব্য, বিরোধী দলে থাকলেই সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। অতীতেও জাতীয় স্বার্থে শাসক ও বিরোধী পক্ষ একসঙ্গে কাজ করেছে। তাঁর কথায়, দেশের প্রয়োজন হলে রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে যৌথ সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

নিজের বক্তব্যের সমর্থনে জিএসটি এবং মহিলা সংরক্ষণ আইনের উদাহরণও দিয়েছেন এনসিপি সাংসদ। তিনি জানিয়েছেন, এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে শাসক ও বিরোধী পক্ষ একমত হয়েছিল। সম্মিলিত উদ্যোগেই বিলগুলি পাশ করানো সম্ভব হয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেও প্রথমে শরদ পওয়ার কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেন সুপ্রিয়া। পরে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলিও সমর্থন জানায় বলে উল্লেখ করেন তিনি।

ডিলিমিটেশন বিল নিয়েও একই অবস্থানের ইঙ্গিত দিয়েছেন সুপ্রিয়া। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে। তাঁর বক্তব্য, প্রথমে বিলের সম্পূর্ণ কপি হাতে পেতে চান তাঁরা। সেটি খতিয়ে দেখার পর যদি মনে হয় প্রস্তাবটি দেশের স্বার্থের পক্ষে, তবেই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, এখনই নিঃশর্ত সমর্থনের কথা জানায়নি শরদ পওয়ারের দল। এনসিপির এই অবস্থান কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ডিলিমিটেশন বিল পাশ করাতে সংবিধান সংশোধনের প্রয়োজন। আর তার জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন বাধ্যতামূলক। শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই এই বিল পাশ করানো সম্ভব নয়।

লোকসভায় প্রয়োজনীয় সমর্থনের সংখ্যা ৩৬০। গত ১৭ এপ্রিল ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটিতে বিজেপি সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। শাসক শিবিরের পক্ষে ভোট পড়েছিল ২৯৪টি। ফলে বিল পাশ করানোর ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে হয় কেন্দ্রকে। তবে এবার আগেভাগেই রাজনৈতিক সমর্থন বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। গত কয়েক মাসে এনডিএর সাংসদ সংখ্যা বৃদ্ধির দাবি সামনে এসেছে। তৃণমূলের ২০ জন এবং উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরের ৬ জন সাংসদ এনডিএর সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর ফলে শাসক জোটের সাংসদ সংখ্যা বেড়ে ৩১৯ হয়েছে। এবার শরদ পওয়ারের শিবিরের আট জন সাংসদ সমর্থন জানালে সেই সংখ্যা পৌঁছতে পারে ৩২৭-এ। তবে তাতেও প্রয়োজনীয় ৩৬০টি ভোটের লক্ষ্য পূরণ হচ্ছে না। ফলে আরও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন আদায় করতে হবে কেন্দ্রকে।

Continue Reading

Previous: তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের বাড়ি বাড়ি পুলিশ, কমিশনকে আক্রমণ সেলিমের
Next: ককরোচ নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস! পাসপোর্টে তথ্য গরমিলের অভিযোগ

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.