Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ককরোচ নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস! পাসপোর্টে তথ্য গরমিলের অভিযোগ

ককরোচ নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস! পাসপোর্টে তথ্য গরমিলের অভিযোগ

Online Desk নভেম্বর 26, 2026
Sourav-Das.jpg

ওঙ্কার ডেস্ক: বড়সড় আইনি জটিলতায় ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। তাঁর পাসপোর্টের তথ্য নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারির কথা দিল্লি হাই কোর্টে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু বিদেশযাত্রায় বাধা নয়, আগামী দিনে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।

ঘটনার সূত্রপাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সৌরভের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে। সেখানে পড়ুয়াদের সঙ্গে ভারতের ককরোচ আন্দোলন নিয়ে আলোচনা করার কথা ছিল তাঁর। সেই উদ্দেশ্যে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সোমবার রাতে বিমানবন্দরে পৌঁছেও বিমানে উঠতে পারেননি সৌরভ। বিদেশযাত্রার আগেই তাঁকে আটকে দেওয়া হয়। পাসপোর্টে সমস্যা রয়েছে বলে জানানো হয়েছিল তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে বিষয়টি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। তিনি জানান, সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। গত ২৩ নভেম্বর এই নোটিস জারি করা হয়। সেই কারণেই তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্টে একাধিক তথ্যগত অসঙ্গতি রয়েছে। পাসপোর্টে উল্লেখ করা জন্মস্থানের সঙ্গে অন্যান্য সরকারি নথিতে থাকা তথ্যের মিল পাওয়া যায়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, পাসপোর্টে জন্মতারিখ এবং বাবার নামের জায়গাও ফাঁকা রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, পাসপোর্টে ভুল তথ্য দেওয়া কিংবা প্রয়োজনীয় তথ্য গোপন করা আইনত অপরাধ। সেই কারণেই সৌরভের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। আগামী দিনে তাঁর নাগরিকত্বের বিষয়টিও খতিয়ে দেখা হতে পারে বলে কেন্দ্রের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য সৌরভকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে আপত্তি জানিয়েছেন সৌরভের আইনজীবী। তাঁর দাবি, সৌরভ কোনও লুক আউট নোটিস পাননি। তাঁকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোও হয়নি। ফলে নোটিসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে।

Continue Reading

Previous: ডিলিমিটেশন বিল নিয়ে মোদি সরকারের পাশে শরদ পওয়ার? সমর্থনের ইঙ্গিত সুপ্রিয়া সুলের
Next: একজনকে বাঁচাতে নেমে মৃত্যু ৩ জনের! হায়দরাবাদে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৩ সাফাইকর্মীর

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.