Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পরীক্ষার সময়সূচিতে বেনিয়ম,রাত ভোর বারাসাত স্ট্রিট ইউনিভার্সিটি ক্যাম্পাসে উত্তেজনা

পরীক্ষার সময়সূচিতে বেনিয়ম,রাত ভোর বারাসাত স্ট্রিট ইউনিভার্সিটি ক্যাম্পাসে উত্তেজনা

Online Desk জুন 10, 2025
IMG-20250610-WA00291.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা : রাতভর আন্দোলনে উত্তাল বারাসাত স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাস। সূত্রের খবর পরীক্ষার সময়সূচি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ছাত্র-ছাত্রীরা রাতভর ইউনিভার্সিটি এর ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখায়। ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা ৬ মাসের বদলে দুই থেকে আড়াই মাস হওয়ার কারণে ছাত্র-ছাত্রীরা আন্দোলনের সামিল হয়েছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এই ব্যাপারে ইউনিভার্সিটি’র ভিসির সঙ্গে কথা বলতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
সোমবার বিকেল থেকে বারাসাত স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে আন্দোলনে শামিল হয় পড়ুয়ারা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি ছাত্রছাত্রীরা বারাসাত স্টেট ইউনিভার্সিটির ভিসির গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই মুহূর্তে আগাম কোনরকম সতর্ক বার্তা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা ছাত্র-ছাত্রীদের উপর মারধর করে বলে জানা গেছে। এমনকি সাংবাদিকদেরও গোটা ঘটনায় প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে।
যদিও এখনো পর্যন্ত গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে এর আগেও বারাসাত স্টেট ইউনিভার্সিটির একের পর এক অনিয়ম ও দুর্নীতি সামনে এসেছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ বারাসাত স্টেট ইউনিভার্সিটি দিনের পর দিন বেনিয়মের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। যার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের।
ষষ্ঠ সেমিস্টারের সময়সূচি বদলের জন্য নির্দিষ্ট পাঠক্রম শেষ না হওয়ায় বিপদের মুখে পড়তে হচ্ছে বারাসাত স্টিট ইউনিভার্সিটির অধীনে থাকা সমস্ত কলেজ গুলোকে। অল্প দিনের মধ্যে সেমিস্টারের পাঠক্রম শেষ হওয়ার কারণে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় খারাপফলের আশঙ্কা করেছে।
উল্লেখ্য,এখনো পর্যন্ত গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর। আগামী দিনের ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়।

Post Views: 302

Continue Reading

Previous: উল্টোডাঙায় দুঃসাহসিক ডাকাতি ! থানা লাগোয়া বাড়িতে লুঠ নগদ ও সোনা মিলেয়ে কোটি টাকার উপর
Next: দিল্লি গামী চলন্ত ট্রেনে ধোঁয়া, আতঙ্কিত রেল যাত্রীরা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.