সুকান্ত চট্টোপাধ্যায়, বারাসাত : সাতসকালে পুলিশ কোয়ার্টার থেকে এক যুবকের পচা গলার দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে কাছারি মাঠ সংলগ্ন পুলিশ কোয়াটারে।যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবক বারাসাত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে । বেশ অনেকদিন আগেই মৃত যুবক ডাক্তারি পাস করেছিল। তবে তার মা বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডাক্তারি পাশ করার পরও কোন চাকরি পাচ্ছিল না ছেলে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছেলে তার জন্যই এই আত্মহত্যা।
সূত্রের খবর শনিবার সকালে ওই আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পরিবারকে জানানোর পরই ঘরে ঢুকে দেখেন ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাত বারোটা ত্রিশ নাগাদ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে বারাসাত থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করের পরই ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাত জেলা হাসপাতালে।জানা গেছে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। যুবকের কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ।
