Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেমন ভোট হল বর্ধমানের দুই কেন্দ্রে ?

কেমন ভোট হল বর্ধমানের দুই কেন্দ্রে ?

Online Desk মে 13, 2024
bardhaman.png

ওঙ্কার ডেস্ক : সোমবার ভোটগ্রহণ ছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে. সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হলেও, দিন গড়াতেই সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি. আর যুযুধান দুই শিবিরের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা ধারণ করে মন্তেশ্বর. শাসকদলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ. তাঁর নিরাপত্তায় থাকা জওয়ানদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়. মুহুর্মুহু ইটবৃষ্টিতে কাচ ভাঙে দিলীপের কনভয়ের. আহত নিরাপত্তায় থাকা এক জওয়ান. গাড়ি থেকে নেমে তৃনমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন দিলীপ । এই ঘটনার জেরে সক্রিয় নির্বাচন কমিশন. কী হয়েছে বিস্তারিত জানতে রিপোর্ট চাইলো কমিশন.

এছাড়াও, বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের একাধিক বুথে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল, এমন অভিযোগও ওঠে. দুর্গাপুরে তৃণমূল-বিজেপির সংঘাত. বিজেপি-র ক্যাম্পে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে.

অপরদিকে, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে ভোটের দিন প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব. গলসিতে দলীয় কোন্দলের জেরে জখম দুই টোটো চালক তৃণমূল কর্মী. তাঁদের অভিযোগ, ভোটারদের বুথে নিয়ে যাওয়ার পথে সিপিএম-কে ভোট দিতে চাপ দিচ্ছে তৃণমূলেরই কিছু লোকজন। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এটা পারিবারিক বিবাদ।
প্রসঙ্গত, বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী. বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে. অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল. এই দুই হেভিওয়েটের মাঝে বাম-কংগ্রেসের বাজি সিপিএম-এর সুকৃতী ঘোষাল.
পূর্ব বর্ধমানে অসীম সরকারকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির. শর্মিলা সরকারকে সামনে রেখে লড়ছে তৃণমূল. আর বাম-কংগ্রেসের তুরুপের তাস নীরব খাঁ. শেষ পর্যন্ত কাদের ঝুলিতে যাবে বর্ধমান-দুর্গাপুর এবং পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র, জানা যাবে ৪ জুন।

Post Views: 107

Continue Reading

Previous: এবারের ভোটে রাজ্যে প্রাসঙ্গিক বাম কংগ্রেস জোট!
Next: সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.