Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারুইপুর স্টেশন সংলগ্ন জলাশয় সাফ করার নির্দেশ দিল উচ্চ আদালত

বারুইপুর স্টেশন সংলগ্ন জলাশয় সাফ করার নির্দেশ দিল উচ্চ আদালত

Online Desk আগস্ট 6, 2023
WhatsApp-Image-2023-08-06-at-12.24.25-PM.jpeg

বাবলু প্রামানিক,বারুইপুর : দীর্ঘদিন বারুইপুর স্টেশন সংলগ্ন জলাশয়ের বেহাল দশা। অভিযোগ, রেল ও পুরসভা দু’পক্ষের তরফেই ওই জলাশয়ে আবর্জনা ফেলা হতো। এর জেরে জলাশয়ের একাংশ প্রায় বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।জলাশয় বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকাবাসী।এ বিষয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্রুত জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেলকে। এ বিষয়ে বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরী জানান, পুরসভা ওখানে আবর্জনা ফেলেনি। ওটা রেলের জায়গা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলের। আদালত রেলকেই দায়িত্ব দিয়েছে।
প্রসঙ্গত,বারুইপুরের বিশাল এই জলাশয়টির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব স্থানীয় মানুষজন। কলপুকুর বাঁচাতে স্থানীয় বাসিন্দাদের তৈরি একটি সংগঠন দীর্ঘদিন ধরে লড়াইও চালিয়ে যাচ্ছেন। রেল সহ বিভিন্ন দফতরে কলপুকুর সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কিন্তু কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। ওই সংগঠনকে পুকুর সংস্কারের দায়িত্ব নিতে বলে রেল। কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট কোনও দফতর পাশে দাঁড়ায়নি। ফলে সংগঠনের পক্ষে পুকুর সংস্কারের খরচের বোঝা সামলানো সম্ভব হয়নি। তারপরেই উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আদলতের পর্যবেক্ষণ তিন সপ্তাহের মধ্যে পুরসভা সহ সংশ্লিষ্ট সব দফতরকে নিয়ে জলাশয়টি পরিদর্শন করে রিপোর্ট পেশ করতে হবে। দু’মাসের মধ্যে জলাশয়টিকে ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায়।

Post Views: 97

Continue Reading

Previous: বিশ্বকাপের জন্য ইডেন পরিদর্শন আইসিসির, কী ফলাফল জেনে নিন
Next: কালীপুজোয় ইডেনে ম্যাচ পেছানো নিয়ে সংশয়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.