Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Sonia-1.jpg

তাপস মহাপাত্র

১০ নভেম্বর বাজারে এসে গিয়েছে সোনিয়ার ‘বিলংগিং : আ জার্নি অফ লাভ’। ইতিমধ্যে রেকর্ড ছুঁয়েছে। এরমধ্যেই ২ লক্ষ কপি উধাও। বিক্রয় মূল্য অন্তত ১৬ কোটি। যার ১০ শতাংশ রয়্যাল্টি হলে এখনই সেই বাবদ ১.৬ কোটি টাকা। হ্যারি পটারকে ছুঁই ছুঁই। এই বিপুল সাফল্যের জেরে প্রকাশক হার্পারকলিন্স ইন্ডিয়া নিশ্চয়ই উৎসাহিত হবে। এই প্রকাশনা সংস্থা ১৬টি ভাষায় বই প্রকাশ করে থাকে। ফলে ‘বিলংগিং : আ জার্নি অফ লাভ’ যে বেশ কয়েকটি ভাষায় অনুদিত হতে চলেছে তা নিশ্চিত। যদিও দিল্লির একটি হোটেল আনুষ্ঠানিক ভাবে বইটির উদ্বোধন হল সোমবার সন্ধ্যায়। আর সেই অনুষ্ঠানেই সনিয়া জানালেন তাঁর আত্মজীবনী লেখার কারণ।’স্মৃতিকথা লেখা প্রসঙ্গে সোনিয়া গান্ধী জানালেন, ‘আমার পরিবার নিয়ে অনেক কিছু বলা হয়েছে, যার বেশিরভাগই অবাস্তব’। মায়ের প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “অনেকেই তাঁর মাকে অন্তর্মুখী বলে ভুল করেন। অথচ ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুর আগে তিনি অত্যন্ত বহির্মুখী স্বভাবের ছিলেন।”

 

এদিন বইপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে সোনিয়া গান্ধী জানান, মূলত তাঁর পরিবার সম্পর্কে প্রকৃত ঘটনা তুলে ধরে প্রচলিত অনেক ভুল ধারণা সংশোধন করতে চেয়ে তিনি তাঁর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সোনিয়া বলেন, স্মৃতিকথার সবচেয়ে কঠিন অংশগুলো ছিল তাঁর শাশুড়ি—প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিয়ে লেখা। রাজীব গান্ধীর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে তিনি তাঁদের প্রেমকাহিনিকে ‘জাদুকরী’ বলে বর্ণনা করেন। তাঁর ছেলে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মায়ের এমন এক দিক তুলে ধরেন যা হয়তো অনেকেই জানেন না।

এদিন অনুষ্ঠানে রাহুল বলেন, “সবাই মনে করেন আমার মা অন্তর্মুখী; কিন্তু ঠাকুমা ও বাবার মৃত্যুর আগে তিনি অত্যন্ত বহির্মুখী ছিলেন।” তিনি আরও যোগ করেন, “বইটিতে আপনারা যা পড়ছেন, তা হল আমার বাবার মৃত্যুর আগে তিনি যেমন ছিলেন, ঠিক তেমনই।” নিজের বাবা-মা, সোনিয়া ও রাজীব গান্ধীর মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে রাহুল বলেন, “মা যেমন বাবার ছিলেন, বাবাও তেমনই মায়ের ছিলেন।”

বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাহুল গান্ধী বলেন, “মা, বাবা তোমাকে খুব ভালোবাসতেন। আজ তিনি তোমাকে দেখলে কতটা গর্বিত হতেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” বাবা-মায়ের গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে রাহুল জানান, খাওয়ার সময় প্রায়ই দেখা যেত, “বাবা বসে আছেন, আর তাঁর কোলে বসে আছেন মা।” তারপরেই রাহুলের কথায় উঠে এল সেই মর্মান্তিক বিয়োগের কথা। তিনি বললেন, “তারপর আমরা দেখলাম, সবকিছু মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। ধীরে ধীরে নয়, বরং হঠাৎ করেই… আমরা দেখলাম আমাদের জীবনের অন্যতম প্রধান অবলম্বনকে গুলি করে হত্যা করা হল, আর তারপর দেখলাম আমাদের সবচেয়ে বড় অবলম্বনটি ছিন্নভিন্ন হয়ে গেল।” “‘বিলংগিং’ বইটির কথা বলতে গেলে… তিনি আমার বাবার সঙ্গে যুক্ত ছিলেন, আর আমার বাবাও ছিলেন তাঁর সঙ্গে যুক্ত। বাবা যখন হারিয়ে গেলেন, তখন তাঁর জীবনে এক নতুন যাত্রার সূচনা হলো—সেই হাসিখুশি, প্রাণবন্ত মা যেন হারিয়ে গেলেন, আর তাঁর জায়গায় এলেন এক নতুন মা। কারণ, আক্ষরিক অর্থেই তাঁর জীবনের শিখাটি নিভে গিয়েছিল।”

সোনিয়া জানিয়েছেন, তাঁর স্মৃতিকথার প্রতি মানুষের সাড়া তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি স্বীকার করলেন, পাঠকদের কাছ থেকে পাওয়া এই উষ্ণ ভালোবাসা তাঁকে বিস্মিত করেছে। হার্পারকলিন্স ইন্ডিয়া-র সাক্ষাৎকারীর সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, “আমি সবসময়ই ভেবেছিলাম মানুষ হয়তো আগ্রহী হবে, তবে এই সাড়া আমার কল্পনার অতীত এবং অভাবনীয়।”

বইটির প্রকাশনা অনুষ্ঠানে ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, বাংলা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সবচেয়ে বড় কথা উপস্থিত ছিলেন পাঞ্জাবের বিতর্কিত বিজেপি নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ।

কেন তিনি এই বইটি লিখেছেন, তা জানাতে গিয়ে সোনিয়া গান্ধী বলেন, তাঁর বন্ধুরা বারবার তাঁকে বলতেন যে, তাঁর নিজের জীবনের গল্পটি তাঁরই লেখা উচিত। এ প্রসঙ্গে বলতে গিয়ে সোনিয়া বলেন, “আমি নিজের মনের কথা প্রকাশ করতে বরাবরই দ্বিধা বোধ করতাম, কিন্তু রাহুল, প্রিয়াঙ্কা এবং মঞ্জুলিকা দুবের জোরাজুরিতে শেষ পর্যন্ত আমি রাজি হই।” তবে শুরুতে বিষয়টি শুরুতে বিষয়টি তাঁর কাছে কঠিন ছিল বলে জানিয়েছেন সোনিয়া। তবে “লেখা শুরু করার পর যেন বাঁধ ভাঙা স্রোতের মতো সব বেরিয়ে এল।” তিনি বলেন, “এই বইটি লেখার অন্যতম কারণ হল—আমার পরিবার, শাশুড়ি, স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে বাইরে অনেক কথাই বলা হয়েছে। এর বেশিরভাগই হল কাল্পনিক গল্প, যা অত্যন্ত বেদনাদায়ক। এই বইটির মাধ্যমে আমি আমার নিজের এবং আমার পরিবারের বিষয়ে আমার মনের কথাগুলো তুলে ধরতে চেয়েছি।”

সোনিয়া জানান, তাঁর কখনোই ডায়েরি লেখার অভ্যাস ছিল না। ফলে বইটিতে যা কিছু রয়েছে, তার বেশিরভাগই তাঁর স্মৃতি থেকে নেওয়া। তিনি জানান, বইটির নাম ‘বিলংগিং’ রাখার অর্থ হল- কোনো কিছুর অংশ হয়ে ওঠা বা কোথাও আপন হয়ে ওঠা। আর “আমার ক্ষেত্রে বিষয়টি ছিল এমন যে, আমি সেখানে আপন হয়ে ওঠার জন্য কতটা কঠোর চেষ্টা করেছি।” তিনি বলেন, “ভারতের অনেক নারীর ক্ষেত্রেই এমনটা ঘটে। বিয়ের পর, এমনকি একই ধরনের সামাজিক পটভূমি থেকে এলেও, নতুন পরিবারে মানিয়ে নেওয়াটা নারীদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।”

সোনিয়া জানান, তিনি যখন ভারতে এসে ইন্দিরা গান্ধীর পুত্রবধূ হলেন, তখন সেখানকার পরিবেশ তাঁর ইতালীয় পটভূমির মতো আত্মীয়স্বজনে ভরা ছিল না। সেখানকার পরিবেশ ছিল অনেক বেশি হৈহুল্লোড়ের। তিনি বলেন, “তবে ইতালিতে আমার বেড়ে ওঠার সময় আমি বড়দের শ্রদ্ধা করতে শিখেছিলাম; সেই শিক্ষাটিই আমাকে সাহায্য করেছে।” তিনি বলেন, শুরুতে তিনি ইন্দিরা গান্ধীকে ভীষণ ভয় পেতেন এবং তাঁকে ‘মাম্মি’ বলে ডাকতে শুরু করতে তাঁর বেশ কিছুটা সময় লেগেছিল। “আমার স্বামী রাজনীতিতে যোগ দেবেন—এটি আমি একেবারেই চাইনি; হয়তো আমি কিছুটা স্বার্থপর ছিলাম, কারণ আমার মনে হয়েছিল, আমরা যেটুকু সময় একসঙ্গে কাটাতে পারি, তা হয়তো হারিয়ে যাবে। তাঁকে অনেক ঘুরে বেড়াতে হতো। আমাদের জীবন বদলে গিয়েছিল, কিন্তু আমাদের মধ্যকার বন্ধন আরও দৃঢ় হল। কারণ তিনি যেটুকু সময় পেতেন, তা তখন অনেক বেশি মূল্যবান হয়ে উঠেছিল।” সোনিয়া বলেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর তিনি নিজে যেন “শিশুতে” পরিণত হয়েছিলেন এবং তাঁর সন্তানরা “অভিভাবকের” ভূমিকা নিয়েছিল।

Continue Reading

Previous: ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T172633.264.webp

সাগরে দানা বাঁধছে শক্তিশালী ঝড়, বাংলায় বৃষ্টির দাপট শুরু বুধবার থেকে

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.