Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ছেলে নিজে স্বাস্থ্যকর্মী। মাকে বাঁচাতে ছুটে এসেছিলেন রাজ্যের সেরা সরকারি হাসপাতালে। কিন্তু অভিযোগ, সেখানেই সময়মতো চিকিৎসা না পেয়ে বর্তমানে ভেন্টিলেশনে ৭৭ বছরের বৃদ্ধা। ঘটনায় অভিযোগ উঠেছে ওয়ার্ডের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অঞ্জনা মান্না। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত সোমবার রাত আটটা নাগাদ ছেলে উৎপল মান্না তাঁকে নিয়ে আসেন এসএসকেএমে। ভর্তি করা হয় রামরিকের নিউরো মেডিসিন বিভাগের হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিটে। পরের দিন, মঙ্গলবার বিকেল চারটে। দেখা করার সময়ে মায়ের কাছে যান উৎপল। বেডের পাশের মনিটরে তখন প্রেশারের সংখ্যাটা দেখে চমকে ওঠেন তিনি। সেই সময় রক্তচাপ ১৮৫/৯০ ছিল বৃদ্ধার। যা নিঃসন্দেহে উদ্বগেজনক।

পরিবারের দাবি, এরপরই ওয়ার্ডে থাকা দুই নার্সের কাছে ছুটে যান উৎপল। নিজে মেডিক্যাল টেকনোলজিস্ট, তাই বিপদটা বুঝতে দেরি হয়নি তাঁর। কিন্তু অভিযোগ, সাহায্য পাওয়ার বদলে তাঁকে শুনতে হয়, ডাক্তারের সঙ্গে কথা বলতে। নিজের পরিচয় দেওয়ার পর নাকি উল্টে স্ট্রোক নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উৎপলের কথায়, “মায়ের প্রেশার বাড়ছে বললাম, অথচ ওঁরা গুরুত্বই দিলেন না।”

এদিকে, সেই ফাঁকে পরিস্থিতি আরও খারাপ হয়। পরিবারের আর এক সদস্য খবর দেন, প্রেশার আরও বেড়ে গিয়েছে। ভাই তখন নিচে নেমে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের খোঁজ করেন। অ্যাসিস্ট্যান্ট সুপার আসার পরেই নড়েচড়ে বসে ওয়ার্ড। অন্য এক নার্স এসে বৃদ্ধাকে প্রেশার কমানোর ওষুধ দেন। পরে চিকিৎসকেরা এসে তাঁকে আইসিইউতে পাঠান। কিন্তু পরিবারের আক্ষেপ, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রবিবার অবস্থার আরও অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয় অঞ্জনাকে। হাসপাতাল সূত্রে খবর, তিনি এখন সঙ্কটজনক।

ছেলের আশঙ্কা, ওই সময়ের মধ্যেই হয়তো দ্বিতীয়বার স্ট্রোক হয়ে গিয়েছে মায়ের। তাঁর দাবি, মায়ের চিকিৎসার সমস্ত কাগজ খতিয়ে দেখা হোক, পুরো ঘটনার তদন্ত হোক। রোগীর অবস্থা খারাপ হলে পরিবার কাকে জানাবে — ডাক্তারকে, নাকি ওয়ার্ডে থাকা নার্সকে? এই প্রশ্নও তুলেছেন তিনি। ঘটনা নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের ইমেল করেছেন উৎপল। স্বাস্থ্য ভবনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে এসএসকেএম কর্তৃপক্ষকে বলা হয়েছে।

Continue Reading

Previous: ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল
Next: ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T172633.264.webp

সাগরে দানা বাঁধছে শক্তিশালী ঝড়, বাংলায় বৃষ্টির দাপট শুরু বুধবার থেকে

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.