Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
Post-Edit.jpg

অর্ণব দত্ত

একান্নবর্তী পরিবার ভেঙে গিয়ে সেই কবেই ফ্যামিলি নিউক্লিয়ার হয়েছে। ছেলেমেয়েকে মানুষ করতে দাদু-দিদা-কাকা-মাসি-পিসি লাগে। লাগে প্রতিবেশী। আসলে স্নেহ নিম্নগামী। জলের মতো। কিন্তু আজকাল ধনীদরিদ্র বহু পরিবারে শৈশব নিঃসঙ্গ। কারণ ওই নিউক্লিয়ার পরিবার। আজকাল কেউ আর কাউকে যেমন চিঠি লেখে না, তেমন অনেকেই একা, খুব একাকী।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন দেখেছিলেন আত্মীয় সমাজের। সেই সমাজ মানবতাবাদী। রক্তের সম্পর্কযুক্ত নয়। শিশু মানুষ করতে অভিভাবক লাগে। লাগে ভালোবাসা, প্রেম, এমনকি শাসন। তা সেই কবেই উধাও হয়ে গিয়েছেন এলাকার দাদারা। যাঁরা যে কোনও ঠিকানা বাতলে দিতে পারতেন। কোলে নিতেন শিশুদের।

অবসর গ্রহণের পরে বহু ভারতীয় নাগরিক, বিশেষত মধ্যবিত্তরা নিঃসঙ্গ। কী করা উচিত, সেনিয়ে দিশা না থাকার দরুণ হাজার বছরের নিঃসঙ্গতা যেন সইছেন ওঁরা। এক্ষেত্রে পথ দেখাচ্ছে প্রথম বিশ্ব। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

কীভাবে ওঁরা দেখাচ্ছেন রাস্তা ভবিষ্যতের প্রজন্মকে মানুষ করতে, সেসম্পর্কে কিছু তথ্য পেশ করা যাক। যেমন, প্রথম বিশ্বের দেশগুলিতে বৃদ্ধবৃদ্ধারা শিশু এবং কিশোরদের শেখাচ্ছেন নীতিকথা। যা বাঁচবার মন্ত্র আদতে। বাঁচার মন্ত্র বলতে ঠিক কী বোঝায় ? গবেষকদের মতে,, বাঁচার মন্ত্র বলতে শিশু এবং কিশোরদের বিগত দিনের গল্পকাহিনি শোনানো, একাল এবং ওকালের স্মৃতিচারণ বোঝায়। এভাবে শিশু অতীতের সঙ্গে সংযোগ তৈরি করে কল্পনার মাধ্যমে। নিউক্লিয়ার পরিবারের শিশুরা খুঁজতে থাকে অদেখা স্বজনদের। কল্পনায় ভর করে।

স্বামী বিবেকানন্দ নিজের ঠাকুরদাকে দেখেননি। কিন্তু তিনি ঠাকূরদার গল্প শুনে বৈরাগ্য সাধনে মুক্তি হয়, একথা বিশ্বাস করে শেষমেশ বীর সাধু বনেছেন। পাশ্চাত্যে প্রচার করেছেন হিন্দু ধর্মের উদারবাণী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী।

২০২৭ সালে জনগণনার রিপোর্ট প্রকাশিত হলে ভারতে বর্তমানে প্রবীণ নাগরিকের সংখ্যা ঠিক কত জানা যাবে। সর্বশেষ সেনসাসের রিপোর্ট অনুসারে, মোট ভারতীয় নাগরিকের ভিতর ১০ শতাংশের বেশি নাগরিকের বয়স ৬০ বছরের উপর। আগামী ১০ বছরে ২০৩৬ সালে এই হার বৃদ্ধি পাবে আরও ৫ শতাংশ।

ভারতে বৃদ্ধবৃদ্ধাদের একাংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে সামাজিক কর্তব্য হিসেবে শিশুদের ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে। কেননা স্মৃতির ভিতর একদিন ওরা মনে রাখবেন সেইসব ভালোবাসা। যা অমূল্য উপহারের মতো। না হলে শিশুরা তো প্রাপ্তবয়স্ক হয়ে একাকী দিন গুজরান করবে।

বৈদিক রীতিমাফিক এজন্য মৃত গুরুজনদের আত্মার উদ্দেশে আজও তর্পণ করেন বহু ভারতীয়। শ্রদ্ধায় অবনত হন নদীতে অবগাহন করে। বিশ্বের যে কোনও ধর্মে এই রীতি নানারূপে টিকে আছে। আসলে জীবন কাটাতে সামাজিক হতে হয়। কবি শঙ্খ ঘোষ লিখেছেন, ‘লোকে বলে মূর্খ বড়, সামাজিক নয়।‘ ইউরোপের নানা দেশ এবং আমেরিকার প্রবীণরা এই পথের পথিক।

একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, ওঁরা মনে করছেন শিশু কিংবা কিশোর-কিশোরীদের ভালোবেসে জীবনে এগিয়ে চলার পথ দেখাই। আর এই কাজটি ওঁরা করছেন বিনা পারিশ্রমিকে। ফলের কোনও আশা না করে। গবেষকরা জানাচ্ছেন, বিশ্বের উন্নত দেশগুলিতে প্রবীণ-প্রবীণা নাগরিকরা কোন পদ্ধতিতে শিশুদের মানুষের মতো মানুষ করে তুলতে উদ্যোগী। যেমন, ইতিহাস কিংবা আঞ্চলিক ইতিহাসের গল্প শোনাচ্ছেন। অনেকক্ষেত্রে এই কাজ করা হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। তবে ভারতে এধরনের কাজের জন্যে স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় নেই বললেই চলে। ভারতে বৃদ্ধবৃদ্ধারা অধিকাংশ দরিদ্র। ফলে অনেকাংশে শিশুরা অযতনে কোনওমতে আছে। এমনকি ধনী পরিবারগুলিতেও অভিভাবকরা অবহেলিত থাকার দরুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে জেন আলফা প্রজন্ম।

বিশেষজ্ঞ তথা সমাজবিজ্ঞানীদের মতে, সমাজ সংস্কারই একমাত্র পথ। এই কাজ সম্পর্কে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির কাছে কোনও তথ্য না থাকলেও সমাজ টিকে আছে, আর স্নেহও সন্তর্পণে নিম্নগামী হচ্ছে। শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্র। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকার আইন-কানুন প্রভৃতির তদারক করে। সরকারের কাজের মধ্যে শিশু এবং কৈশোরকে ভালোবাসা শেখাতে যদি প্রবীণ নাগরিকদের প্রশিক্ষিত করতে হয়, তা এই সময়ে হাস্যকর বটে।

আসলে মা গঙ্গা নাকি শিবের জটা হইতে আসিয়াছে। ইউরোপে কিংবা আমেরিকায় শিশু মানুষ করার যে কাজ বর্তমানে প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, ভারতের মাটিতে সেই কাজটি অভিভাবক স্থানীয় প্রবীণ-প্রবীণরা চালাচ্ছেন নীরবে, নিভৃতে।

Continue Reading

Previous: মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম
Next: ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

সম্পর্কিত গল্প

Chaotic-Delimitation-Bill-Debate.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-69.webp

ভাসানে গিয়ে আর ফেরা হল না, জেনারেটরে চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ১৮ বছরের ছাত্রীর

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-68.webp

কল খুললে জল আসছে, কিন্তু গতি মন্থর! পলতার মূল লাইন না সারলে কাটবে না কলকাতার জল-ভোগান্তি

Online Desk নভেম্বর 14, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.