Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভাসানে গিয়ে আর ফেরা হল না, জেনারেটরে চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ১৮ বছরের ছাত্রীর

ভাসানে গিয়ে আর ফেরা হল না, জেনারেটরে চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ১৮ বছরের ছাত্রীর

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-69.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: কালীপুজোর ভাসানে গিয়ে প্রাণ হারালেন ১৮ বছরের এক তরুণী। জেনারেটরের খোলা অংশে লম্বা চুল জড়িয়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানা এলাকায়। এর কয়েকদিন আগেই শান্তিপুরে প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দিয়া সরকার। তিনি বাদকুল্লার বাপুজি নগর এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় হাই স্কুলে একাদশ শ্রেণিতে পড়তেন তিনি। শুক্রবার রাতে বাদকুল্লা-২ গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার একটি বারোয়ারি কালীপুজোর বিসর্জন ছিল। রাতে শোভাযাত্রা বের হয়। এলাকার অনেকের সঙ্গে সেই শোভাযাত্রায় ছিলেন দিয়াও।

গড়িয়াপোতা ঘাটে প্রতিমা বিসর্জনের পর সকলে ফিরছিলেন। ঠিক তখনই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, চলন্ত ইঞ্জিনভ্যানে থাকা জেনারেটরের খোলা অংশের কাছে অজান্তেই চলে গিয়েছিলেন দিয়া। তাঁর মাথার লম্বা চুল খোলা ছিল। সেই চুল জেনারেটরের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে চুল পেঁচিয়ে গিয়ে জেনারেটরের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। মারাত্মকভাবে জখম হন। উপস্থিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ। মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। শনিবার ওই হাসপাতালে ময়নাতদন্ত হচ্ছে। বিসর্জনের কাজে ব্যবহৃত সমস্ত গাড়ি এবং ওই ইঞ্জিনভ্যানটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে শান্তিপুরে শোভাযাত্রা চলাকালীন খোলা চুল জেনারেটরের চাকায় জড়িয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সোমা বিন নামে এক যুবতী। তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Continue Reading

Previous: কল খুললে জল আসছে, কিন্তু গতি মন্থর! পলতার মূল লাইন না সারলে কাটবে না কলকাতার জল-ভোগান্তি
Next: সাত দিনে তিন বাড়িতে চুরি, চোরকে ধরে রেলিংয়ে বেঁধে পুলিশে দিলেন হিন্দুস্তান পার্কের বাসিন্দারা

সম্পর্কিত গল্প

1000471869.webp

বাজারবিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর! পানিহাটিতে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.