নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোলের হিন্দুস্তান পার্ক এলাকায়। মাত্র সাত দিনের মধ্যে এলাকার তিনটি বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয়রা পুলিশের কাছেও লিখিত অভিযোগও জানিয়েছিলেন বাসিন্দারা। অভিযোগ, গত ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে এই তিনটি চুরির ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় রাতের দিকে নজরদারি বাড়িয়েছিলেন বাসিন্দারা।
এমতাবস্থায় নজরদারি জোরদার হতেই ধরা পড়ল চোর। আজ ফের চুরির উদ্দেশ্যে এলাকায় ঢুকেছিল তিনজন দুষ্কৃতী। বিষয়টি নজরে আসতেই তৎপর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা হাতেনাতে একজনকে ধরে ফেলেন। বাকি দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সূত্রের খবর, এরপর ধৃত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা একটি বাড়ির রেলিংয়ে বেঁধে রাখেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পালিয়ে যাওয়া দু’জনের খোঁজ চলছে তল্লাশি। এলাকায় পরপর চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে অভিযুক্তরা স্থানীয় নাকি ভিন রাজ্যের যোগ আছে এর নেপথ্যে তা এখনও স্পষ্ট না। গোটা ঘটনার রহস্য উদ্ঘাটনে শুরু হয়েছে।