Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • পারিবারিক বিবাদ মেটানোর নামে ১৫ হাজার টাকা তোলা আদায়! মুর্শিদাবাদে গ্রেফতার বিজেপি কর্মী

পারিবারিক বিবাদ মেটানোর নামে ১৫ হাজার টাকা তোলা আদায়! মুর্শিদাবাদে গ্রেফতার বিজেপি কর্মী

Online Desk নভেম্বর 14, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: পারিবারিক অশান্তি মেটানোর আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠল বিজেপির এক কর্মীর বিরুদ্ধে। পুলিশের নাম ব্যবহার করেও টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীকে। ধৃতের নাম রিপুল শেখ। তিনি বিজেপির সংখ্যালঘু মোর্চার সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়ার কেশাইপুর এলাকার বাসিন্দা রিপুলের বিরুদ্ধে একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই পরিবারের সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই কাজে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলেও প্রভাব খাটানোর চেষ্টা করেন। এর পরেই সংশ্লিষ্ট পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ। ঘটনাটি সামনে আসার পর অভিযুক্তের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর রিপুল শেখকে গ্রেফতার করেন তদন্তকারীরা। শনিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে।

অভিযুক্তের রাজনৈতিক পরিচয় সামনে আসতেই শুরু হয়েছে চাপানউতোর। শাসকদলের অন্দরে বিষয়টি নিয়ে তরজা শুরু হয়েছে। অন্য দিকে, দলীয় কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিজেপিও। বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক বিষ্ণুচরণ শিকদার বলেন, দলের সদস্য হলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। তাঁর বক্তব্য, আইন নিজের নিয়মেই চলবে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে দল কোনও আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলেও তিনি জানিয়েছেন।

Continue Reading

Previous: সাত দিনে তিন বাড়িতে চুরি, চোরকে ধরে রেলিংয়ে বেঁধে পুলিশে দিলেন হিন্দুস্তান পার্কের বাসিন্দারা
Next: ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ?! বিস্ফোরক দাবি মদন মিত্রের

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
1000471869.webp

বাজারবিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর! পানিহাটিতে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.