Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব: চন্দ্রিমা

স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব: চন্দ্রিমা

Online Desk ফেব্রুয়ারি 6, 2025
untitled design (12)

ওঙ্কার ডেস্ক: নিউটাউনে চলছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন অম্বুজা গ্রুপ। পাশাপাশি রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।তিনি বলেন,বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চেই ২৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তরফ থেকে এই প্রস্তাব এসেছে। সেই তালিকায় কারা রয়েছেন? সূত্রের খবর, বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএম‌আর‌আই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। বিনিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বড় বড় হাসপাতালে বড় কোম্পানি হেলথ কেয়ারে ৯ হাজার ৬০০ কোটি টাকার বেশি হেলথ সেক্টরে বিনিয়োগ করবে।

কী ধরনের বিনিয়োগ হবে?
জানা গেছে, নতুন ১০ তলা বিল্ডিং। ১৫০ থেকে ৩৭০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করবে উডল্যান্ডস। ক্যান্সার সেন্টারের পাশাপাশি লিভার, ফুসফুস প্রতিস্থাপনের পরিকাঠামো হবে। পাশাপাশি আগামী বছর পয়লা বৈশাখে বারাসতে নতুন ক্যান্সার হাসপাতাল করবে পিয়ারলেস। অন্যদিকে মুকুন্দপুরে আর‌ও ১৫০ শয্যার হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে নারায়ণা। পাশাপাশি নিউটাউনে ১০০১ শয্যার হাসপাতাল তৈরির প্রস্তাব ও দেওয়া হয়েছে। সিএম‌আর‌আই নতুন ক্যান্সার হাসপাতাল, নার্সিং কলেজের প্রস্তাব দিয়েছে।
৭০০ শয্যার নতুন হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে দিশা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, শিল্পপতিরা শিল্পের জন্য সমস্ত রকমের সুবিধা পেয়ে থকেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই বিনিয়োগ করতেও আগ্রহী। এর ফলে হেলফ সেক্টরে একটা আমূল পরিবর্তন আসবে তা বলার অপেক্ষা রাখে না।

Post Views: 100

Continue Reading

Previous: অবৈধ অভিবাসীদের পায়ে শেকল পরিয়ে কেন আনা হল? সংসদে বিক্ষোভ বিরোধীদের
Next: ক্ষমতার অপব্যবহার করে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে ,প্রতিবাদে জুতো ,লাঠি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.