Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • এবার গুলেন বারি সিনড্রোমে মৃত্যু বাংলায় ,আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

এবার গুলেন বারি সিনড্রোমে মৃত্যু বাংলায় ,আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

Online Desk জানুয়ারি 29, 2025
death.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: দেশের বিভিন্ন প্রান্তে গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার খবর মিলছে। সেই আবহে এ রাজ্যে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু হল। তার মৃত্যুর পিছনে গুলেন বারি সিন্ড্রোম রয়েছে বলে সন্দেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র উত্তর ২৪ পরগনার বারাসতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করত। আমডাঙার টাবাবেরিয়ে গ্রামের বাসিন্দা ওই পড়ুয়া। তার পরিবার জানায়, গত ২২ তারিখ সন্ধ্যায় ওই পড়ুয়া পরিবারকে নিজের গলা ব্যথার কথা জানায়। সেদিন রাতে জ্বর আসে তার। পরের দিন ঘুম থেকে ওঠার পর দুই হাতের কার্যক্ষমতা হারিয়ে ফেলে সে। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে তাকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের দাবি, তার পর থেকে সময় যত গিয়েছে শরীর তত অচল হয় ওই পড়ুয়ার। এমনকি খাওয়ার ক্ষমতাটুকুও হারায় সে। শুক্রবার তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি। সোমবার সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়।
উল্লেখ্য, মহারাষ্ট্রের পুণেতে গত কয়েক দিন ধরেই বিরল স্নায়ুরোগ গুলেন বারি সিন্ড্রোম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এই রোগে আক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় রোগী। মহারাষ্ট্রের সোলাপুরে গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবরও মিলেছে৷ যদিও চিকিৎসকরা এই রোগ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

ভিডিও দেখুন-

Post Views: 100

Continue Reading

Previous: আমি যমুনার জল খাই’ কেজরিওয়ালের বিষ মন্তব্যের পাল্টা তোপ প্রধানমন্ত্রীর
Next: নাম বদল করে ভারতে প্রবেশ করার সময় হাতেনাতে ধরা পড়ল এক বাংলাদেশি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.