ইচ্ছামতী
পিয়ালী মুখার্জী সান্যাল
ইচ্ছামতী, ইচ্ছানদী হতে পেতেম যদি,
মনের কথা কইতে আমি যেতেম তোমার বাড়ি।
যেতে যেতে পথের ধারে
নীরব চোখে, হৃদয় মাঝে
সকাল সাঁঝ, সন্ধ্যা রাতে, পথের বাঁকে, গ্রামান্তরে
ঠিকানা আমার যেতেম রেখে।
সময় পেলে হঠাৎ করে,
আমায় যদি পড়ে মনে,
দেখতে এসো আমায় তুমি ধানের ক্ষেতে, নদীর স্রোতে।