Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রবি লেখা
  • দূষণ নয়, বেদ পুরাণে প্রকৃতির পুজো ছট

দূষণ নয়, বেদ পুরাণে প্রকৃতির পুজো ছট

Online Desk নভেম্বর 15, 2026
Nature-worship-in-Vedas-is-Chhath.jpg

কস্তুরী সেনগুপ্ত

এখন যে ছটপুজো দেখে অভ্যস্ত আমরা, বিকট শব্দে বাজি ফাটানো থেকে শুরু করে জলদূষণ— হিন্দুশাস্ত্র মতে কিন্তু এই রীতির কোনও নজির পাওয়া যায় না। ছটপুজোয় রাতদুপুরে অথবা খুব ভোরে বিকট শব্দে বাজি ফাটে। শব্দদূষণে কানপাতা দায় হয়। বায়ুদূষণ হয় আতশবাজিতে। আর, গঙ্গার জলে, অথবা কোনও সরোবরে পুজোর ফুল-মালা যেভাবে পড়ে থাকতে দেখা যায়, প্লাস্টিকের প্যাকেট যেভাবে ভাসতে থাকে, তাতে জলদূষণ হয়। বলাই বাহুল্য, বেদ-পুরাণের মতো হিন্দুশাস্ত্রে ছটপুজোর এই রীতির নজির মেলে না।

কী বলছে হিন্দুশাস্ত্র ?

ছট পুজো মূলত সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাইয়া) আরাধনা। রামায়ণ ও মহাভারতে এই পুজোর দৃষ্টান্ত ছিল। এই উৎসবের নাম এসেছে সংস্কৃত শব্দ ‘ষষ্ঠী’ থেকে। যা থেকে ‘ছট’ এসেছে।

পুরাণ বলছে, সূর্যদেব হলেন মহর্ষি কশ্যপ ও অদিতি-র পুত্র। তাই তিনি ‘আদিত্য’ নামেও পরিচিত। অদিতির তপস্যার ফলে তাঁর গর্ভে জন্ম নেন তিনি। সূর্য হিন্দুধর্মের সৌর দেবতা। তিনি আদিত্যগণের অন্যতম। সূর্য হলেন হিন্দুধর্মের প্রধান পাঁচজন দেবতার অন্যতম একজন।

ব্রহ্মবৈবর্ত্য পুরাণ মতে ব্রহ্মার মানসপুত্র হলেন সূর্য ও মানস কন্যা হলেন মা ষষ্ঠী। শাস্ত্রজ্ঞদের কেউ কেউ বলেন, যুদ্ধের দেবতা স্কন্দের পালক মাতা হলেন ষষ্ঠী। সূর্য হলেন সৃষ্টির দেবতা এবং পৌরাণিক ব্যাখ্যায় ষষ্ঠীদেবী হলেন প্রতিপালন ও সন্তানদাত্রী। প্রসবকালীন মা ও শিশুর জীবনরক্ষাকারী। প্রসবের ষষ্ঠদিনে শিশুর ভাগ্য লিখনকারী দেবী। তেজ ও দৃঢ়তার প্রতীক সূর্যদেবের বাহন হল সাতটি ঘোড়ার একটি রথ। ছটি মাইয়া বা ষষ্ঠীর বাহন হল বিড়াল।

সূর্যদেব ও তাঁর বোন তথা মা ষষ্ঠী (ছটী মাঈ)-কে উৎসর্গীকৃত একটি প্রাচীন হিন্দু উৎসব হল ছটপুজো। পৃথিবীতে মানুষের জীবনধারার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো হয় এবং পরিবারের মঙ্গল কামনা করা হয়। সাধারণত দীপাবলির ছ-দিন পর, কার্তিক মাসে ছটপুজো হয়। এই উৎসবে কোনো মূর্তি পুজা করা হয় না, বরং সূর্যদেবের অস্তগামী ও উদীয়মান রূপের পুজো করা হয়।

রামায়ণ বলছে, যুদ্ধের পূর্বে ঋষি অগস্ত্য রামকে ‘আদিত্যহৃদয়ম্’ স্তোত্রটি শিখিয়েছিলেন, যা সূর্যদেবকে প্রশংসার মাধ্যমে প্রার্থনা করার একটি মন্ত্র। এই স্তোত্র পাঠ করে রাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন, এর ফলে তিনি রাবণকে বধ করে জয়লাভ করতে সক্ষম হন।

বনবাস থেকে ফিরে আসার পর সীতা ও রাম সূর্যদেবকে কৃতজ্ঞতা জানাতে এই পুজোর প্রচলন করেছিলেন। কিংবদন্তি অনুযায়ী, বিহারের মুঙ্গেরে সীতা প্রথম এই ব্রত পালন করেন।

ঋগ্বেদেও এই পুজোর দৃষ্টান্ত পাওয়া যায়। যা থেকে ধারণা করা যায়, কতটা প্রাচীন এই ছটপুজো। আবার মহাভারত বলছে, যুদ্ধে জয়দ্রথকে হত্যার জন্য কৃষ্ণ ছলনার আশ্রয় নিয়ে মায়াজাল সৃষ্টি করে কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে দিয়ে চারপাশ অন্ধকার করে দেন। রাত হয়েছে এই ভেবে জয়দ্রথ যুদ্ধ থামিয়ে দেন। তখনই অতর্কিতে অর্জুন তাঁকে বধ করেন। এই পাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণ কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের পূজা করেন। সেটাই আজকের ছট পূজা।

সূর্যদেবকে উৎসর্গ করে এই পুজোয় প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানানো হয়। এর উৎপত্তি পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে। উত্তরপ্রদেশের কিছু অংশেও এই পুজো হয়। তবে ছটপুজো এখন গোটা দেশের পুজো হয়ে উঠেছে। এমনকি, প্রবাসী ভারতীয়রাও এই পুজোর আয়োজন করেন।

Continue Reading

Previous: মহাভারতের ১৮ অধ্যায়ের প্রেক্ষাপটে সেজে উঠেছে চন্দননগরের আদি হালদারপাড়া, এ বছরের ভাবনা ‘অক্ষৌহিনী’
Next: গল্প : দেবদাস কুণ্ডু

সম্পর্কিত গল্প

দেবদাস-কুণ্ডু-1.jpg

গল্প : দেবদাস কুণ্ডু

Online Desk নভেম্বর 15, 2026
অমিত-কাশ‍্যপ.jpg

কবিতা : অমিত কাশ্যপ

Online Desk নভেম্বর 15, 2026
পিয়ালী-মুখার্জী-সান্যাল.jpg

কবিতা : পিয়ালী মুখার্জী সান্যাল

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.