আয়োজন
পিয়াংকী
লজ্জা ছাড়া কিছু লেখার নেই
বস্ত্রহরণ পর্বে দাঁড়িয়ে বলতে পারিনি নিজস্ব আয়োজনের কথা
এখন দুর্গা সাজার অধিকার আমায় সমাজ দেবে কেন ?
নির্ভয়া হোক বা অভয়া শ্লোগান —
রক্তের দাগে মিশে আছে আমার ঘাটতি
বাজ পড়লো।
জলপ্রপাতের কাছাকাছি এসেও ফিরে গেছি ভয়ে
জরাসন্ধ থেকে জানু — চিনুক জনতা
দরবার বসুক,আলু নিয়ে গবেষণা হোক
তরলে বা পুরুষে উলঙ্গ হোক দামিনীর স্তনসমগ্র…