বুড়ি ছোঁয়াছুঁয়ি খেলা
সুমাল্য মৈত্র
একটা জন্মের পর
আয়ু তার ক্ষয়ে আসে
স্বাভাবিক নিয়মে ।
চলতে চলতে একটা সময় সামান্য বাঁক নেয় জীবন
সেও তো স্বাভাবিক
জীবন সেও যেদিকে খুশি যেতে পারে
আবার ফিরে আসে
শমন ধরানোর সময় হয়ে গেলে
আস্তে আস্তে বুড়ি ছোঁয়াছুঁয়ি খেলা
কখন থেমে যায়
স্বাভাবিক নিয়মে।