মিথ্যাচার
তাপস দাস চৌধুরী
বৃত্তের কেন্দ্র থেকে বিচ্যূত হলে মানেই
তোমার পরিধি স্থানচ্যূত হলো।
কথা আর কাজ এক হওয়া উচিত
তুমি প্রতিশ্রুতির খেলাপ করেছ !
কি করে প্রেম আসে বলো ?
ভালো তো বেসেছিলাম,বিশ্বাস ও করেছিলাম
আজ তোমার শ্বাপদ-সম নখ্ দাঁত রূপ দেখে
আমি,আমরা সবাই হতাশ !
তোমার কথায় ও কাজে
এক আটলান্টিক দূরত্ব।
কি করে বিশ্বাস করি আর তোমাকে ?
বিশ্বাস অর্জিত হয় কাজের মধ্য দিয়ে।