Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • উত্তরবঙ্গে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন ,বাংলাদেশের যোগদান নিয়ে ধোঁয়াশা

উত্তরবঙ্গে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন ,বাংলাদেশের যোগদান নিয়ে ধোঁয়াশা

Online Desk জানুয়ারি 16, 2025
bari.jpg

উজ্জল হোড়ে, জলপাইগুড়িঃ উত্তরবঙ্গের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গের ইতিহাস সংসদের’ ৪০ তম বার্ষিক অধিবেশন। বৃহস্পতিবার প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডঃ সমাপ্তি সাহা জানান- “১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই সম্মেলনে দেশ বিদেশ থেকে ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করতে চলেছেন”। ডঃ সমাপ্তি সাহা আরও জানান- “ পি ডি উইমেন্স কলেজ উত্তরবঙ্গের প্রথম কলেজ যেখানে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। যা এই কলেজ এবং জেলার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই অধিবেশন ছাড়াও উক্ত দিনগুলোতে আমরা একটি বই মেলা আয়োজিত করার চেষ্টা করছি”।
বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ড: আনন্দ গোপাল ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক উৎপল সরকার বলেন – “ অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে অতিথিরা আসবেন। অন্যান্য বার বাংলাদেশের ইতিহাস সংসদের প্রতিনিধিরা আসেন তবে বর্তমান পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান করে তাহলেই তারা ৪০ তম ‘পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের’ বার্ষিক অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন।

Post Views: 89

Continue Reading

Previous: নির্বাচনী প্রচারে এআই-এর অপব্যবহার রুখতে সতর্ক করল নির্বাচন কমিশন
Next: ‘বালুর জামিন তৃণমূলের নৈতিক জয়’, উজ্জীবিত অনুগামীদের দাবি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.