Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকাতে গাঁটের কড়ি খরচ করে কাঁটাতারের বেড়া দিলেন গ্রামবাসীরা

বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকাতে গাঁটের কড়ি খরচ করে কাঁটাতারের বেড়া দিলেন গ্রামবাসীরা

Online Desk জানুয়ারি 10, 2025
B.jpg

সূর্যজ্যোতি পাল, কুচবিহারঃ বাংলাদেশ – ভারত সম্পর্কের অবনতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সীমান্তে দিয়ে বাড়ছে অনুপ্রবেশ । বাংলাদেশীরা ভারতে ঢুকে বিভিন্ন অনৈতিক কাজ করছে বলেও অভিযোগ উঠেছে।তাদের দৌরাত্ম্য থেকে বাঁচতে কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীরা নিজেরাই কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সরকার বা বিএসএফ কর্মীদের ওপর নির্ভর না করে গ্রামবাসীরাই কাঁধে কাঁধ মিলিয়ে কাঁটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে প্রায় দেড় কিলোমিটার অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করলেন। যা নিয়ে বিজিবির সঙ্গে বাঁধে বিরোধ। বেড়া দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে কোনও যোগ না থাকলেও বিএসএফ জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের পাহারা দেন।
গ্রামবাসীদের অভিযোগ, কুচলিবাড়ি সীমান্ত কাঁটাতারবিহীন হওয়ায় একদিকে যেমন অনুপ্রবেশ চলত তেমনি চলত গরু পাচার। খোলা সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশিরা এসে ভারতীয় কৃষকদের চাষ করা ফসল কেটে নিয়ে যেত। অনেক সময় নানান অপরাধমূলক কাজ করত বাংলাদেশি দুষ্কৃতীরা। বিষয়টি বিএসএফকে জানান স্থানীয়রা। এর আগে বিএসএফের তরফে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হলেও বিজিবির বাধায় তা সম্ভব হয়নি। কিন্তু এবার কৃষকদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাওয়ায় ,তারা নিজেরাই বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোন বাধা দেওয়া হয়নি।

Post Views: 196

Continue Reading

Previous: ‘দেবতা’র ভুল কবুল!
Next: আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে সাসপেনশন করল তৃণমূল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.