Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তথাগত রায়ের মন্তব্য ঘিরে ফের বিতর্ক বিজেপিতে, একনজরে দেখুন কী বলেছেন

তথাগত রায়ের মন্তব্য ঘিরে ফের বিতর্ক বিজেপিতে, একনজরে দেখুন কী বলেছেন

Online Desk ডিসেম্বর 29, 2024
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে মূল লড়াই তৃণমূল কংগ্রেস বনাম রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। এদিকে রাজ্য বিজেপিতে গোষ্ঠী কোন্দল চলছে গত বিধানসভা নির্বাচনের পর থেকে। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তথাগত রায় মন্তব্য করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনাই বেশি।
এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্যের সমর্থনে কিছু যুক্তি পেশ করেছেন তথাগত রায়। তিনি লিখেছেন, ২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলীয় শক্তিবৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে বিজেপিতে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। এছাড়া রাজ্য বিজেপিতে স্থায়ী সভাপতি নেই। বিজেপির সাংসদ, বিধায়কদের একাংশ তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছে।
বিজেপি নেতা তথাগত রায়ের এই মন্তব্যের পরে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তথাগত রায়ের এই মন্তব্যের পরে প্রমাণিত হচ্ছে বিজেপি আসন্ন নির্বাচনে পরাজিত হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সংগঠনে কী ধরনের পরিবর্তন আনে তার উপর নির্ভর করছে বিজেপির ফলাফল কী হয়। এছাড়াও দেখার তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বাসিন্দাদের উদ্দেশে উন্নয়নের কী বার্তা দেয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, তথাগত রায় এক্স হ্যান্ডেলে যে মন্তব্য করেছেন এরপর বিজেপি আত্মসমীক্ষা করে কিনা তাই দেখার। তথাগত রায় বিজেপিকে আত্মসমীক্ষার বার্তাই দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 83

Continue Reading

Previous: জঙ্গিদমনে রাজ্য এবং কলকাতা পুলিশ যথেষ্ট সক্রিয়, সাংবাদিক বৈঠকে দাবি ডিজি রাজীব কুমারের
Next: আরজিকরের জের, স্বস্তিকা-দেবলীনাদের বয়কটের ডাক শাসক শিবিরের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.