Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উঠে গেল পাশ-ফেল, জেনে নিন বিস্তারিত

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উঠে গেল পাশ-ফেল, জেনে নিন বিস্তারিত

Online Desk ডিসেম্বর 30, 2024
ps.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার প্রাথমিক শিক্ষায় চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। প্রাথমিকে ‘ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম’ চালুর কথা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে প্রাথমিকে নয়া শিক্ষা ব্যবস্থার কথা ঘোষণা করেন। ২০২৫ সাল থেকে প্রাথমিকে ‘ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম’ চালু করা হবে বলে জানান তিনি। কিন্তু বিষয়টি ঠিক কী?
পর্ষদের ব্যাখ্যা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা হবে। অর্থাৎ, বছরে দু’বার একজন পড়ুয়াকে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পড়াশোনার পর জুনে হবে প্রথম সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যতটকু পড়াশোনা হবে তা নিয়ে হবে দ্বিতীয় সেমিস্টার। তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনও পাশফেল থাকবে না।
সেমিস্টারের পাশাপাশি থাকবে ক্রেডিট স্কোর। এই পদ্ধতিতে প্রত্যেক ক্লাসের জন্য ১০০ নম্বর বরাদ্দ থাকবে। প্রথম ৪০ সেমিস্টারের জন্য বরাদ্দ থাকবে ৪০ নম্বর। ক্লাসরুম ও ক্লাসরুমের বাইরের কর্মসূচির ভিত্তিতে স্কোর দেওয়া হবে পড়ুয়াদের। দৈনন্দিন পড়াশোনার ভিত্তিতে দেওয়া হবে ৪০ নম্বর আর ৬০ নম্বরের থাকবে লিখিত পরীক্ষা। আবার ৬০ নম্বরের পরীক্ষাকে ভাগ করা হবে তিনটি ভাগে। যার মধ্যে ১৫ নম্বর থাকবে এমসিকিউ, ২০ নম্বর থাকবে এসএকিউ, আর ২৫ নম্বরের থাকবে বড় প্রশ্ন।
• ‘ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম’- এ প্রত্যেক পড়ুয়ার নামে একটি করে ইউনিক নম্বর।
• প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকবে না কোনও পাশফেল।
• প্রথম ৪০ সেমিস্টারের জন্য বরাদ্দ ৪০ নম্বর।
• ৬০ নম্বরের থাকবে লিখিত পরীক্ষা। যার মধ্যে ১৫ নম্বর থাকবে এমসিকিউ, ২০ নম্বর থাকবে এসএকিউ, আর ২৫ নম্বরের থাকবে বড় প্রশ্ন।
• প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ৮০০ ঘণ্টা ক্লাস করতে হবে।
• তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস করতে হবে ১০০০ ঘণ্টা।
‘ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম’- এ প্রত্যেক পড়ুয়ার নামে একটি ইউনিক নম্বর তৈরি করা হবে। যেখানে তাদের স্কোরগুলি জমা রাখা হবে। যা সারা জীবনের জন্য কাজে লাগবে। নয়া নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ৮০০ ঘণ্টা ক্লাস করতে হবে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ২৭ ক্রেডিট স্কোর। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস করতে হবে ১০০০ ঘণ্টা। যার জন্য নির্ধারণ করা হয়েছে ৩৩ ক্রেডিট স্কোর।

Post Views: 102

Continue Reading

Previous: ড্র ম্যাচ হেরে গেল ভারত,অসহায় আত্মসমর্থন রোহিতদের
Next: নীল বেনারসি ও কালো পাঞ্জাবিতে ধরা দিলেন তারকা জুটি, তবে কী এবার অপেক্ষার অবসান?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.