Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যে লড়তে চাইবে, তাকে আগে অবশ্যই মূল্য চোকাবার পরিমাণ হিসেব করতে হবে’, কাকে ইঙ্গিত করে পোস্ট অভিষেকের?

‘যে লড়তে চাইবে, তাকে আগে অবশ্যই মূল্য চোকাবার পরিমাণ হিসেব করতে হবে’, কাকে ইঙ্গিত করে পোস্ট অভিষেকের?

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
abhishek-1280.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ‘যে লড়তে চাইবে, তাকে আগে অবশ্যই মূল্য চোকাবার পরিমাণ হিসেব করতে হবে’, নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে উক্তিটি তাঁর নিজের নয়। কোনও বিখ্যাত ব্যক্তির মন্তব্যকে তিনি পোস্ট করেছেন। কিন্তু কেন এমন পোস্ট করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড? তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনা সেনানায়ক সান জু’র লেখা বই ‘দ্য আর্ট অফ ওয়ার’ থেকে এই উদ্ধৃতি দিয়েছেন। সান জু’র লেখা বই সামরিক বিদ্যায় পড়ানো হয়। যুদ্ধের রণকৌশল রপ্ত করতে আজও দেশে বিদেশে তাঁর বই পাঠ্য। কিন্তু কী এমন হল, যার জন্য ডায়মন্ডহারবারের সাংসদ এমন মন্তব্য পোস্ট করলেন?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা রয়েছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সভা হওয়ার কথা রয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সভা তৃণমূলের সংগঠনের কাছে তাৎপর্যপূর্ণ। তার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন পোস্ট। যা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে কেন এই পোস্ট তা অভিষেকের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সমাজমাধ্যম ইনস্টাগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাদা কালো ছবির উপর ইংরেজিতে লিখেছেন ‘হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট।’ যা বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘যে লড়তে চাইবে, তাকে আগে অবশ্যই মূল্য চোকাবার পরিমাণ হিসেব করতে হবে’।

ভিডিও দেখুন-

Post Views: 106

Continue Reading

Previous: বছর না ঘুরতেই শেষ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক, কে বাদ পড়লো?
Next: লিগ শিল্ড জিতে একাধিক নজির বাগানের, দেখে নিন এক নজরে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.