Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে রাজ্যের আবেদন, চ্যালেঞ্জ সিবিআইয়ের!

সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে রাজ্যের আবেদন, চ্যালেঞ্জ সিবিআইয়ের!

Online Desk জানুয়ারি 22, 2025
high-court-cbi.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি কর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই আবেদনকে চ্যালেঞ্জ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই! আদৌ রাজ্য সরকার আবেদন করতে পারে কিনা, সরকারের এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন সিবিআই এর আইনজীবী। আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এ নিয়ে হবে শুনানি।

শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের হাইকোর্টের দ্বারস্থ হওয়াকে আপত্তি জানায় সিবিআই। সঞ্জয়ের ফাঁসির সাজা চেয়ে রাজ্য সরকার কীভাবে আবেদন করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল অর্থাৎ সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলায় দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। নিহত চিকিৎসকের পরিবার, সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কীভাবে আবেদন করতে পারে?

অন্যদিকে সিবিআই আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায়। তাঁদের দাবি, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে আবেদন করতে পারে রাজ্য সরকার।

Post Views: 79

Continue Reading

Previous: বালুরঘাটে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে রামমন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপন
Next: সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি পিছলো একসপ্তাহ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.