Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাবার সঙ্গে পরকীয়ার প্রতিশোধ, উন্মত্ত ছেলের হাতে বাইপাসে আক্রান্ত তরুণীর মৃত্যু

বাবার সঙ্গে পরকীয়ার প্রতিশোধ, উন্মত্ত ছেলের হাতে বাইপাসে আক্রান্ত তরুণীর মৃত্যু

Online Desk জানুয়ারি 31, 2025
Bypass Murder

ওঙ্কার ডেস্কঃ যে কোনো সাসপেন্স থ্রিলারকে টেক্কা দেবে বৃহস্পতিবার রাতে কলকাতার বাইপাস সংলগ্ন জনবহুল মেট্রোপলিটনে তরুণীর উপর হামলা ও খুনের ঘটনা। বৃহস্পতিবার রাতে বাইপাসের ধারে চায়ের দোকানে এক তরুণীকে কুপিয়ে খুন করে মাও ছেলে। পরকীয়ার প্রতিশোধ নিতে ওই তরুণীর উপর হামলা বলে জানা গেছে পুলিশ সূত্রে। আক্রান্ত তরুণীকে বৃহস্পতিবার রাতেই ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। সেখানে মৃত্যু হয় ওই তরুণীর। মৃত তরুণীর নাম রফিয়া সাকিল শেখ। তাঁর শরীরে একাধিক ছুরির কোপ বসানো হয়েছিল। ঘটনায় এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
প্রাথমিক তদন্তের পর জানা যায়, মহম্মদ ফারুক আনসারির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রফিয়া সাকিল শেখ। তাঁরা দু’জন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বাইপাসের ধারে একটি চায়ের দোকানে চা খেতে বসেছিলেন। সেই সময়ে আচমকা তাঁদের উপর চড়াও হন তিন জন। ফারুকের স্ত্রী শাহজাদি ফারুক এবং তাঁদের ১৬ বছরের পুত্র ছাড়াও ছিলেন ওয়াসিম আক্রম নামের এক যুবক। তাঁদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফারুক। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
তিনজন মিলে তরুণীর উপর চড়াও হলেও মূল আঘাত করে নাবালক। তাকে বহুবার ছুরি দিয়ে কোপানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও তরুণীকে উদ্ধার করে এনআরএসে ভর্তি করে। কিন্তু শেষ অবধি মারা যায় ওই তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফারুক গাড়ি ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার রাতে রফিয়াকে নিয়ে একটি গাড়ি করে বাইপাসে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী, পুত্র অন্য একটি গাড়িতে তাঁকে জিপিএস লোকেশন দেখে অনুসরণ করেন। ঘটনার সময়ে সেই গাড়ির চালক পালিয়ে যান, তাই ঘটনার পর সহজে পালাতে পারেনি অভিযুক্তরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ এবং ঘটনার মূল কেন্দ্রবিন্দু ফারুক আনসারির খোঁজ চালাচ্ছে তারা।

এভাবে জনবহুল এলাকায় প্রকাশ্যে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় কলকাতার নিরাপত্তার বিষয়টি ফের প্রশ্নের মুখে পড়লো। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটানায় রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করেছেন। যদিও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো।

 

 

Post Views: 82

Continue Reading

Previous: অভিশপ্ত পুনেতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত, হয়তো বিশ্রামে শামি
Next: বইমেলায় থাকছে অনুপম রায়ের ‘নীলা নীলাব্জ’ প্রকাশিত হবে ১ ফেব্রুয়ারি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.