Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাংসে অরুচি জিনাতের, পান করছে দুধ

মাংসে অরুচি জিনাতের, পান করছে দুধ

Online Desk ডিসেম্বর 31, 2024
tigress-meat.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বনকর্মীদের নাকানিচোবানি খাওয়ানোর পর অবশেষে রবিবার বাঘিনি জিনাতকে ধরতে সক্ষম হয়েছে বন দফতর। বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে গোঁসাইডিহি জঙ্গলে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। পরে চিকিৎসার জন্য আলিপুর পশু হাসপাতালে আনা হয় গাড়িতে করে। ক্রমে সুস্থ হয়ে উঠছে বাঘিনি। তবে মাংসের প্রতি তার অরুচি দেখা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জিনাতকে খাবার জন্য মাংস দেওয়া হলেও তা একেবারেই মুখে তুলছে না। তবে দুধ ও জল পান করছে বাঘিনি। চিকিৎসকরা মনে করছেন, ৯ দিনে পর্যাপ্ত ছাগল, মুরগি বা শুয়োরের মাংস খেয়েছে জিনাত। ফলে তার পেট ভার থাকতে পারে। তাছাড়া জঙ্গলে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল সে, কিন্তু খাঁচাবন্দি হয়ে যাওয়ার ফলে জিনাতের মন খারাপ হতে পারে। তাই এতে অস্বাভাবিক কিছু দেখছেন না চিকিৎসকরা।
উল্লেখ্য শনিবার ভোরে পুরুলিয়া থেকে বাঁকুড়ার গোঁসাইডিহি জঙ্গলে প্রবেশ করে জিনাত। তাকে বাগে আনতে দুবার ঘুমপাড়ানি গুলি করে বনদফতরের কর্মীরা। কিন্তু তাতেও কাবু করা যায়নি তাকে। গ্রামবাসীদের সুরক্ষার স্বার্থে বন দফতর ও প্রশাসনের তরফে গোটা গ্রামকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। পাতা হয় খাঁচাও। কিন্তু চতুর জিনাত বন দফতরের পাতা ফাঁদে পা দেয়নি। শেষমেশ রাতের দিকে জঙ্গলের চারপাশে আগুন জ্বালিয়ে বাঘিনিকে খাঁচাবন্দি করার চেষ্টা করেছিল বনকর্মীরা। কিন্তু সেই পদক্ষেপও ব্যর্থ হয়। পরে রবিবার তাকে ধরতে সক্ষম হয় বন দফতর।

ভিডিও দেখুন-

Post Views: 80

Continue Reading

Previous: ইয়েমেনে ভারতীয় নার্সকে ফাঁসির নির্দেশ! পরিবারের পাশে কেন্দ্র
Next: গ্রাহকদের জন্য সুখবর, নতুন বছরে সস্তা হচ্ছে মোবাইল রিচার্জ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.