Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাঙালি ‘নির্যাতন’ নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র

বাঙালি ‘নির্যাতন’ নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র

Online Desk জুলাই 16, 2025
750x450_360385-kolkata-high-court-.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে পথে নেমেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। কাকতালীয় ভাবে সেই আবহে আদালতও প্রশ্ন তুলল বাংলাদেশি চিহ্নিত করার সময় নিয়ে। কলকাতা হাইকোর্ট এদিন কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন করে, কেন জুন মাসকেই বেছে নেওয়া হল দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশি চিহ্নিত করার জন্য? এর পিছনে কোনও কারণ রয়েছে কিনা তাও জানতে চায় আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এদিন কেন্দ্রের উদ্দেশে বলে, ‘দেশের বিভিন্ন রাজ্যে হঠাৎ করে কেন বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হল? এর পিছনে কী কারণ রয়েছে? জুন মাসকেই বা কেন বেছে নেওয়া হল সব রাজ্যের জন্য?’ আদালত আরও প্রশ্ন করে, পূর্বপরিকল্পিত ভাবেই এটা করা হচ্ছে কি না? বিচারপতি চক্রবর্তী কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘অভিযোগ উঠছে, বাংলায় কথা বলার জন্য আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই বিষয়টি জানানো হোক। না হলে ভুল বার্তা যেতে পারে।’

এদিন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে সন্দেহজনক গতিবিধি দেখে আটক করা হচ্ছে। বাংলা বললে যে সবাইকে আটক করা হচ্ছে এমনটা নয়। তিনি জানান ১৬৫ জনকে আটক করা হয়েছিল। তার মধ্যে ৫ জন বাংলাদেশি বলে নিজেরা স্বীকার করেছিলেন। সেই ৫ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

Post Views: 240

Continue Reading

Previous: মহারাষ্ট্রে চলন্ত বাস থেকে নিজের সদ্যজাত শিশুকে ছুড়ে ফেলে দিলেন বাবা-মা, ঘটনা গিরে এলাকাজুরে চাঞ্চল্য
Next: কলকাতা হাইকোর্টে চাকরিহারাদের সব আবেদন বাতিল, এসএসসি নয়া বিধি মেনেই চলবে নতুন নিয়োগ প্রক্রিয়া

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.