স্পোর্টস ডেস্ক : বুধবার ই ডে নে উদ্বোধন বেঙ্গল প্রো টি ২০ লিগের দ্বিতীয় সংস্ক র ণের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম মুর্শিদাবাদ কিংস। মাঠে ট্রফি নিয়ে ঢুকবেন সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। বাকি ৮ দলের অধিনায়ক থাকবেন এছাড়া থাকছে সুনিধি চোহানের উজ্জ্বলতর অনুষ্ঠান। সৌরভ গঙ্গোপাধ্যায়ও হাজির থাকতে পারেন। ইডেনের আপার আর লোয়ার টায়ার ভর্তি থাকবে এমনটাই মনে করা হচ্ছে।ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি চলবে লেজার শো। ১১ জুন এদিন আবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। কেকও কাটা হবে ইডেনে। সবমিলিয়ে উৎসবের পরিবেশ ক্রিকেটের নন্দনকাননে।
