স্পোর্টস রিপোর্টার : উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারিয়ে বড়সড় জয় তুলে নিল বাংলা! প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলা। ব্যাট হাতে ঝড় তোলেন করণ লাল। মাত্র ২৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা।
অন্যদিকে, অভিষেক পোড়েল ৩৯ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রানেই থেমে যায় উত্তরপ্রদেশ। বল হাতে প্রদীপ্ত প্রামাণিক ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অখিলেশ যাদব ২টি এবং মুকেশ কুমার ও সায়ন ঘোষ ১টি করে উইকেট নেন। ৯৩ রানের বিশাল জয় বাংলার!