Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

Online Desk নভেম্বর 24, 2026
গ্রামে-যাবেন-কী.png

অর্ণব দত্ত

কথায় বলে, ‘স্বাস্থ্যই সম্পদ।‘ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয়।‘ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকবে স্বভাবতই। স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকারও। ভারতে সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবী নানান সংগঠন জনস্বাস্থ্য অভিযানের সূত্রপাত করে ২০০১ সালে।

বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে ২০২৬ সালের মে মাসে। তার আগে বাংলার শাসক হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে বামফ্রন্ট সরকার। এরপর বাম আমলের অবসান হয়েছে। ক্ষমতাসীন হয় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। বাম আমল এবং তৃণমূল আমলে রাজ্যের বাসিন্দারা স্বাস্থ্যজনিত ক্ষেত্রে আদৌ উপকৃত হয়েছেন কিনা তা জানেন শুধুমাত্র ভুক্তভোগীরা।

রাজ্যের জনস্বাস্থ্যঘটিত বিপদ-আপদ একাধিক। আশির দশকের শুরুতে ১৯৮৩ সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ সনাক্ত হয়। লাখো লাখো রাজ্যবাসী আর্সেনিক দূষণে ক্ষতিগ্রস্ত সেই থেকে। গত চার দশক ধরে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণের ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বাসিন্দাদের মধ্যে রয়েছেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, হাওড়া এবং হুগলির বাসিন্দারা। এর জেরে ক্যান্সার, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, হৃদযন্ত্রঘটিত নানা ধরনের গোলযোগ, চর্মরোগ-সহ নানা ধরনের জটিল ব্যাধিতে আক্রান্ত অসংখ্য মানুষ। অথচ সমাধান অধরা থেকেছে গত চার দশকের বেশি সময়।

ভারতের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গেও পেশাঘটিত অসুখ-বিসুখে আক্রান্তদের চিকিৎসা পরিকাঠামো নেই। নেই পুনর্বাসনের ব্যবস্থা। যা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একথা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে বিজেপিশাসিত তথা ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি ঘোষণা করেছেন, তা রাজ্যবাসীর মনে আশা জাগিয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপি সরকার গঠনের পরপরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়’ আপাতত ১ কোটি ৩৬ লক্ষের বেশি পরিবারকে বিমার আওতায় আনা হবে। এজন্যে বছরে বার্ষিক ৫ লাখ টাকা সরকারি সহায়তা করা হবে।

বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে রাজ্য সরকার আরও কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যেমন, রায়গঞ্জে এইমস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এবাদে বালুরঘাট, কালিম্পং, আলিপুরদুয়ারে গঠন করা হবে নতুন কয়েকটি মেডিক্যাল কলেজ। দার্জিলিংয়েও একটি সুপার স্পেশালিটি ক্যান্সার হাসপাতাল গঠন করা হবে।

সরকারি কর্মী চিকিৎসকদের সঙ্গে বাম আমল থেকেই রাজ্য সরকারের বিরোধের সূত্রপাত। ২০১১ সালে বামফ্রন্ট সরকারের আমলে রাজনৈতিক বিরোধের কারণে রাজ্যের সরকারি চিকিৎসকরা দলে দলে ইস্তফা দিতে শুরু করেন। এরপর সেই ধারা বজায় থেকেছে বিগত তৃণমূল সরকারের আমলেও। অভয়া-কাণ্ডের পরে সরকারি কর্মী চিকিৎসকদের একাংশ সরাসরি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

ডবল ইঞ্জিন সরকার দাবি করছে, সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতে এবার সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স এবং পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় হাসপাতাল, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার্সের সংখ্যা বৃদ্ধি করতে এবং প্রসূতি, নবজাতকদের উপযুক্ত পরিষেবা দিতে রূপরেখা তৈরি করা হচ্ছে।

চলতি মাসে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে, অবিলম্বে ২,০০০ চিকিৎসক নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এমবিবিএসের পাশাপাশি নিয়োগ করা হবে আয়ূষ চিকিৎসকদের। প্রসঙ্গত, আয়ুষ চিকিৎসা ভারতের ঐতিহ্যবাহী বিকল্প চিকিৎসা পদ্ধতি।

ভারতে সরকারি চিকিৎসা পরিকাঠামোর হাল দশকের পর দশক ধরে বেহাল। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পেশ করা তথ্যানুসারে, এমবিবিএস এবং আয়ুষ চিকিৎসক মিলিয়ে ৮১১জন ভারতীয় নাগরিকপিছু চিকিৎসকের সংখ্যা মোটে একজন।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার সংসদে যে তথ্য পেশ করেছে সেই অনুসারে, দেশের এইমসগুলিতে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। ২০২৬ সালে কেন্দ্রের পেশ করা তথ্য মতে, এইমসের ফ্যাকাল্টিতে অনুমোদিত চিকিৎসকের তুলনায় ৬ হাজার ২৯৭জন ডাক্তার নেই। পরিসংখ্যান অনুসারে, এটা ৩৭ দশমিক ৪ শতাংশ।

আর সারা দেশে গ্রামীণ এলাকাগুলির হালও শোচনীয়। কেননা ডাক্তারবাবুরা শহর ছেড়ে গ্রামে যেতেই নারাজ। কেন্দ্রীয় সরকারের পেশ করা পরিসংখ্যান অনুসারে, দেশের গ্রামাঞ্চলে ২১ হাজার ৯৬৪জন বিশেষজ্ঞ ডাক্তার দরকার হলেও বর্তমানে আছেন মোটে ৪ হাজার ৪১৩জন।

Continue Reading

Previous: ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

সম্পর্কিত গল্প

Digital-Literacy-in-India.jpg

ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

গ্রামে-যাবেন-কী.png

গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

Online Desk নভেম্বর 24, 2026
Digital-Literacy-in-India.jpg

ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

Online Desk নভেম্বর 24, 2026
সৈয়দ-মুস্তাক-আলি-ট্রফিতে.jpg

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার দুরন্ত জয়!

Online Desk নভেম্বর 24, 2026
Derby-ticket.jpg

প্রকাশিত ডার্বির টিকিটের দাম, কীভাবে পাবেন টিকিট !

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.