স্পোর্টস রিপোর্টার : রবিবার আইএসএলের প্রথম ডার্বি যুবভারতীতে। মঙ্গলবার টিকিটের মূল্য প্রকাশিত হল। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু আইএসএলের প্রথম পর্বের ডার্বির টিকিট। টিকিটের সর্বোচ্চ দাম ২০০০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। ৩০০, ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ এবং ২০০০ টাকার টিকিট বাজারে ছাড়া হচ্ছে। রবিবারের ডার্বি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। মোহনবাগানের গ্যালারি ব্লক ডি ওয়ান, সি ওয়ান লেফট, এ ওয়ান রাইটের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টবেঙ্গল গ্যালারির ব্লক বি ওয়ান, সি ওয়ান রাইট, এ ওয়ান লেফটের টিকিটের দামও ৩০০ টাকা। বি থ্রি এবং ডি থ্রি ব্লকের টিকিটের দাম ৪০০ টাকা। ডি টু, এ টু রাইট, এ টু লেফট এবং বি টু ব্লকের টিকিটের দাম ৪৯৯। সি থ্রি লেফট এবং সি থ্রি রাইট ব্লকের টিকিটের দাম ৬০০ টাকা। সি টু লেফট এবং সি টু রাইট ব্লকের টিকিটের দাম ৭৫০ টাকা। এ টু ভিআইপি রাইট প্লাজা আর এবং এ টু ভিআইপি লেফট প্লাজা কিউ -এর টিকিটের দাম ১০০০ টাকা। ভিভিআইপি লেফট এবং ভিভিআইপি রাইটের টিকিটের দাম ২০০০ টাকা। আপাতত অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। পরবর্তীতে দুই প্রধানের ক্লাব তাঁবু থেকেও টিকিট দেওয়া হবে।