Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বহরমপুরে কে করবে বাজিমাত ?

বহরমপুরে কে করবে বাজিমাত ?

Online Desk মে 13, 2024
berhampore.png

ওঙ্কার ডেস্ক : চতুর্থ দফায় রাজ্যে যে ৮ টি কেন্দ্রে ভোট সম্পন্ন হল, তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্রে বহরমপুর. শুধুমাত্র এ রাজ্য নয়, এই হাইপ্রোফাইল কেন্দ্রে চোখ ছিল গোটা দেশের. কারণ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী. বড়সড় ঘটনা এড়ানো গেলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে এই কেন্দ্রজুড়ে.
বহরমপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ তুলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী. দুপুর নাগাদ তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ.

অন্যদিকে, বড়েঞায় কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা এবং মারধরের অভিযোগ। তার বাইক ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও কংগ্রেসের দাবি, তৃণমূলের ব্লক সভাপতি এই ঘটনার সঙ্গে জড়িত.
বড়েঞারই আরেকটি বুথে বুথের ভেতরে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই তৃণমূল কর্মীকে থাপ্পড় ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

এছাড়াও, নওদা বিধানসভার কানাপাড়ার একটা বুথে ভোটারদের হাতে কংগ্রেসের হাত চিহ্ন জোর করে লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ বুথ কেন্দ্রে ঢোকার আগে কংগ্রেসের লোকজন হাত চিহ্ন লাগিয়ে দিচ্ছে। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে.

প্রসঙ্গত, বহরমপুরে এবার লড়াই ত্রিমুখী. বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে ফের একবার এই কেন্দ্র থেকে লড়ছেন অধীর চৌধুরী. তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে. বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা. কে করবে বাজিমাত? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল

Post Views: 130

Continue Reading

Previous: রানাঘাট- কৃষ্ণনগরে কেমন হল ভোট ?
Next: এবারের ভোটে রাজ্যে প্রাসঙ্গিক বাম কংগ্রেস জোট!

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.