Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জনপ্রিয় ‘ভাকা’ পিঠেতে মজেছে উত্তরবঙ্গ

জনপ্রিয় ‘ভাকা’ পিঠেতে মজেছে উত্তরবঙ্গ

Online Desk ডিসেম্বর 5, 2024
bhaka.jpg

উজ্জ্বল হোড়, ওঙ্কার বাংলা: নেই কোনো বিজ্ঞাপন, নেই আধুনিক রঙচঙের মোড়ক। তবুও শীত পড়লেই ভাকা পিঠেতে মজেন আট থেকে আশি। ভোরের আলো ফুটতে না ফুটতেই ধূমায়িত ভাকা পিঠের উনুনের পাশে ভিড় জমান রসনা প্রিয় মানুষ। শীতের মরসুমে উত্তরবঙ্গের গ্রাম থেকে শহর, সর্বত্র দেখা যায় এমন দৃশ্য। বিশেষ এই পিঠের প্রচলিত নাম ভাকা, মূলত আতপ চালের গুঁড়োর সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে গরম জলীয় বাষ্পের সাহায্যে প্রস্তুত করা হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই খাবার। বর্তমানে প্যাকেজ ও ফাস্ট ফুডের রমরমাতে যে প্রাচীন এই পিঠের জনপ্রিয়তা কমেনি তা বোঝা যায় খুদে ক্রেতাদের ভিড় দেখে। হাতে গরম ভাকা পিঠে পেয়ে খুশি স্কুল ছাত্রী বর্ষা পাসোয়ান।

উত্তরের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা সান্ত্বনা রায় পথের ধারে গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে ভাকা তৈরি করছেন। প্রতিটি ভাকা ১০ টাকা করে বিক্রি করছেন তিনি।

বয়সকে উপেক্ষা করেই জাতীয় সড়কের ফ্লাই ওভারের নিচে সন্ধ্যে হতেই ছোট্ট উনুন নিয়ে সস্ত্রীক বসে পরেন অশ্বিনী রায়। পথের ধারের ঠাণ্ডা বাতাস থেকে বাঁচতে গায়ে মাথায় গরম পোশাক চাপিয়ে আজও তৈরি করেন ভাকা।

উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার ভাকার আজও অনেক চাহিদা। সারাদিন কাজ করে দিনের শেষে অনেকেই এই খাবার হাতে নিয়ে বাড়ি ফেরেন কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে।

 

ভিডিও দেখুন-

Post Views: 105

Continue Reading

Previous: বাংলাদেশি রোগীদের বিলে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা কলকাতার হাসপাতালের
Next: শান্তি সেনা বাংলাদেশে নয়, ভারতে পাঠানো উচিতঃ মমতার মন্তব্য নিয়ে খোঁচা ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.