Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ভাঙড়ে শওকত মোল্লা ও আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের

ভাঙড়ে শওকত মোল্লা ও আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের

Online Desk জুলাই 16, 2023
bhangar-aboradh.jpg

গোপাল শীলঃ ভাঙড়, শনিবার রাতে ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা। কাঁঠালিয়ায় নিহত তৃণমূল বুথ সভাপতি শেখ মোসলেমের বাড়ি যাওয়ার পথে শওকত মোল্লা, আরাবুল ইসলামদের আটকে দিল পুলিশ। ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকার কারনে পুলিশি বাধার মুখে পড়েন তৃণমূল নেতৃত্ব। শনিবার রাতে কাঁঠালিয়া যাচ্ছিলেন শওকতরা। ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কাঁঠালিয়ায় বাড়ি মৃত তৃণমূল বুথ সভাপতি শেখ মোসলেমের। কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেই যুক্তিতেই পুলিশ শওকতদের আটকায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক। কেন তাঁদের আটকানো হচ্ছে, তা নিয়ে পুলিশকর্মীদের প্রশ্ন করতে থাকেন। শওকত মোল্লা সাংবাদিকদের বলেন, ৭ জুলাই রাতে তৃণমূলের বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা আইএসএফ সমর্থক বলেই দাবি তৃণমূল বিধায়কের। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। ক্যানিং পূর্বের বিধায়কের বক্তব্য, তাঁরা দলীয় কর্মীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন কিন্তু পুলিশ তাঁদের আটকে দিয়েছে। প্রতিবাদে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনার পরে অবরোধ তুলে নেন শওকত মোল্লা, আনাবুল ইসলাম। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Post Views: 236

Continue Reading

Previous: নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট
Next: শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.