Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিতে ভবানীপুরে মনোনয়ন শুভেন্দুর, থাকতে পারেন অমিত শাহ

বৃহস্পতিতে ভবানীপুরে মনোনয়ন শুভেন্দুর, থাকতে পারেন অমিত শাহ

Online Desk মার্চ 31, 2026
shah-suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: ইতিমধ্যে নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আগামী ২ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের জন্য তিনি মনোনয়ন জমা দেবেন। শুভেন্দু অধিকারীর এই মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে শুভেন্দুর মনোনয়ন ঘিরে ওই দিন ‘মেগা শো’ দেখাতে চলেছে বিজেপি।

বিজেপি সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি কোনও কাজ না থাকলে অমিত শাহ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সময়ে থাকবেন। ইতিমধ্যে দিল্লি থেকে এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে হাজরা মোড়ে জনসভা করতে পারেন শাহ। তার পর সেখান থেকে রোড শো করবেন তিনি। সেখান থেকে সার্ভে বিল্ডিংয়ে যাবেন।

উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধানসভায় এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় তাঁর প্রতিপক্ষ ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সে বারেও শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরেও। বিদায়ী মুখ্যমন্ত্রীকে হারাতে আদাজল খেয়ে নেমেছেন নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৪ মে ফল ঘোষণার পর।

Post Views: 120

Continue Reading

Previous: এবারও ইডেনে পছন্দের পিচ পাবে না নাইটরা
Next: দ্বিতীয়বার মা হয়েছেন বলি অভিনেত্রী সোনাম কাপুর, প্রকাশ্যে এল ছবি

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.